Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আমিষের দিনে রেড মিট পছন্দ করেন? অজান্তেই ডেকে আনছেন ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি
রবিবার মানেই বাড়িতে কষিয়ে মাংস রান্না। যারা আমিষ খেতে ভালোবাসেন, তাদের তালিকায় প্রায়শই থাকে পাঁঠাসহ অন্যান্য রেড মিট। লাল মাংস খাওয়ার লোভ ছাড়তে পারেন না অনেকেই। কিন্তু জানেন কী? সপ্তাহের একদিনের অভ্যাস আপনার শরীরে অজান্তেই বড় বিপদ ঘটাতে পারে।
বিশেষজ্ঞরা বলছে, অতিরিক্ত রেড মিট ও তেল-চর্বি খেলে বাড়তে পারে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি। তবে সীমিত পরিমাণে খেলে সমস্যা কিছুটা হাতের নাগালে রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কী ক্ষতি ডেকে আনছেন-

- কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি-
রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে নানান স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয়। অত্যধিক পরিমাণে তেল জাতীয় খাবার খাওয়া, বিশেষ করে স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট, এলডিএল (ব্যাড কোলেস্টেরল) হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে।
- কোষ্ঠকাঠিন্যের সমস্যা-
কিছু ফল, শাকসবজি, গোটা শস্য (হোলগ্রেইন) ফাইবার সমৃদ্ধ হয়ে থাকে। আর কোষ্ঠকাঠিন্য হচ্ছে ফাইবারের ঘাটতির প্রথম লক্ষণ। অতিরিক্ত মাংস জাতীয় খাবার খেলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তাই খাদ্যতালিকায় ফাইবার সমৃদ্ধ খাবার রাখা উচিত।
- পুষ্টির ঘাটতি-
অতিরিক্ত চর্বি জাতীয় খাবার প্রতিদিন খেতে থাকলে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও ফাইবারের অভাব দেখা দিতে পারে। ফলে আপনার শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। যা সুস্থ জীবনের জন্য একেবারেই কাম্য নয়।
- উচ্চ রক্তচাপের ঝুঁকি-
রেড মিটের থাকে অতিরিক্ত সোডিয়াম, যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। উচ্চ রক্তচাপ সৃষ্টিতে এবং প্রেশার বাড়াতে সোডিয়াম কার্যকরী ভূমিকা রাখে। তাই প্রেশারের রোগীদের রেড মিট এড়িয়ে চলাই ভালো।
- কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি-
প্রক্রিয়াজাত রেড মিট ও উচ্চ চর্বিযুক্ত খাবারে কোলেস্টেরল ও স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে। যার কারণে হৃদরোগ, স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। সেই সাথে থাকে মৃত্যুঝুঁকিও।
এছাড়াও হজমের সমস্যা দেখা দিতে পারে। যেমন- অ্যাসিডিটি, পেটের আলসার ইত্যাদি। তাই যেকোনও অনুষ্ঠান বাড়িতে গেলেই অতিরিক্ত রেড মিট খাবেন না। সীমিত পরিমাণে খাবেন। পুষ্টির ভারসাম্য বজায় রাখতে খাদ্যাভাস বদলান। হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, ক্যান্সার রুখতে খাদ্যতালিকায় নজর দেওয়া জরুরি।



Click it and Unblock the Notifications