Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
সারা রাত ঘুমিয়েও ঘন ঘন হাই ওঠে? শরীরে বাসা বাঁধেনি তো মারণ রোগ?
সারা দিন পরিশ্রমের পর বিছানায় শোওয়া মাত্রই হাই উঠতে থাকে। দুপুরে ভরপেট ভোজনের পরও ঘন ঘন হাই উঠতে থাকে, ঘুমে চোখ ঢুলে আসে। আবার রাতে ভালো ঘুম না হলেও সারা দিন ধরে হাই ওঠে, ক্লান্ত বোধ হয়।
চিকিৎসকেরা বলছেন, শুধু ঘুম পাওয়াই হাই ওঠার কারণ হতে পারে না। অতিরিক্ত হাই ওঠা কিন্তু কোনও রোগের লক্ষণও হতে পারে। তাই সতর্ক হওয়া খুবই জরুরি।

স্লিপ অ্যাপনিয়া এবং অনিদ্রা
রাতে ঘুম কম হওয়ায় পরের দিন সকাল থেকে ক্লান্ত লাগতেই পারে। ঘুমে আছন্ন হয়ে বার বার হাইও উঠতে পারে। এ ছাড়া, স্লিপ অ্যাপনিয়া এবং ইনসমনিয়া বা অনিদ্রার মতো সমস্যা থাকলেও কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটে। ফলে সারা দিন ধরে হাই উঠতেই থাকে।
ঘুমের মধ্যে শ্বাস নিতে না পারার সমস্যাই হল স্লিপ অ্যাপনিয়া। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের ঘুমানোর সময় শ্বাস-প্রশ্বাস বার বার বন্ধ হয়ে যায় এবং আবার শুরু হয়। অক্সিজেন সরবরাহ কমে গিয়ে কখনও কখনও মানুষের মৃত্যু পর্যন্তও ঘটে। এই রোগের সাধারণ একটি লক্ষণ হচ্ছে 'নাক ডাকা'। তবে চিকিৎসকদের মতে, সব নাক ডাকাই 'স্লিপ অ্যাপনিয়া' নয়। কিন্তু 'স্লিপ অ্যাপনিয়া' রোগ থাকলে নাক ডাকার সমস্যা থাকবেই। সারা ক্ষণ ক্লান্ত লাগা, ঘুম ঘুম ভাব, ঝিমুনি, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে।
ইনসমনিয়া বা অনিদ্রার সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহজে ঘুম আসে না। আর এক বার ঘুম ভেঙে গেলে ফের ঘুম আসতে চায় না কিছুতেই।
ওষুধের প্রভাব
নির্দিষ্ট কোনও ওষুধের প্রভাবেও অনেক সময়ে ঘন ঘন হাই উঠতে পারে। এমন কিছু অ্যান্টিসাইকোটিকস বা অ্যান্টিডিপ্রেসেন্টস ওষুধ আছে, যেগুলো খেলে আচ্ছন্ন ভাব থাকে এবং অত্যধিক হাই ওঠে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই জাতীয় কোনও ওষুধ না খাওয়াই ভালো।
মস্তিষ্কের ব্যাধি
ঘন ঘন হাই তোলা মস্তিষ্কের ব্যাধির উপসর্গও হতে পারে। মাইগ্রেন, পারকিনসন্স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের অত্যধিক হাই উঠতে দেখা যায়।
মানসিক চাপ
দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণেও অতিরিক্ত হাই ওঠে অনেকের। কোনও বিষয় নিয়ে মনের মধ্যে ভয়ের উদ্রেক হলেও এমন সমস্যা দেখা দিতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications