সিঙ্গল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ ১ জুলাই থেকে, প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করুন এই পরিবেশ বান্ধব পণ্যগুলি

দৈনন্দিন জীবনে প্লাস্টিকের বিভিন্ন পণ্যের অবাধ ব্যবহারই পরিবেশ দূষণের অন্যতম কারণ। বিশ্বের সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হল প্লাস্টিক দূষণ। প্লাস্টিক কেবল পরিবেশের জন্য ক্ষতিকর নয়, আমাদের স্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি করে। তাই, ২০২২ সালের পয়লা জুলাই থেকে সিঙ্গল ইউজ বা এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা তা দিয়ে তৈরি সমস্ত সামগ্রী নিষিদ্ধ করল কেন্দ্র। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের জারি করা নির্দেশিকা অনুযায়ী, এক্সপ্যান্ডেড পলিস্টিরিন, পলিস্টিরিন-সহ যে কোনও সিঙ্গল ইউজ প্লাস্টিকের উৎপাদন, বিক্রি, আমদানি, বিতরণ, ব্যবহার নিষিদ্ধ করা হবে গোটা দেশে।

Eco-Friendly Alternatives To Plastics

প্রাণী জগত ও পরিবেশ রক্ষায় আমাদের সকলের উচিত প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব পণ্যগুলি ব্যবহার করা। আজকের আর্টিকেলে এমনই কিছু পরিবেশ বান্ধব পণ্যের কথা আপনাদের জানাব, যেগুলি আপনার প্রয়োজনও মেটাবে এবং চারপাশ প্লাস্টিক মুক্ত রাখবে।

কাঁচ

কাঁচ

কাঁচ ২০ শতাংশ বায়ু দূষণ এবং ৫০ শতাংশ জল দূষণ কমাতে পারে। প্লাস্টিকের পরিবর্তে কাঁচের জিনিস ব্যবহার করা অত্যন্ত নিরাপদ এবং এতে বিষাক্ত রাসায়নিক থাকে না, যার ফলে দূষণ কম হয়।

স্টেইনলেস স্টীল

স্টেইনলেস স্টীল

গত কয়েক বছরে, খাদ্য এবং পানীয় সঞ্চয়ের জন্য স্টেইনলেস স্টিলের ব্যবহার বহুগুণ বেড়েছে। প্লাস্টিকের বোতলের পরিবর্তে স্টিলের বোতল ব্যবহার করা অত্যন্ত স্বাস্থ্যকর।

বাঁশ

বাঁশ

বাঁশ পরিবেশ বান্ধব সম্পদ। বাঁশের তৈরি জিনিস ব্যবহার করা অত্যন্ত স্বাস্থ্যকর। এগুলি হালকা এবং টেকসই হয়।

পাট

পাট

কীটনাশক ছাড়াই পাট চাষ করা হয়, ফলে পরিবেশের ক্ষতি হয় না। পাট সম্পূর্ণরূপে বায়োডিগ্রেডেবল, পুনর্ব্যবহারযোগ্য এবং টেকসই। ব্যাগ, ঘর সাজানোর জিনিস, টেবিল সাজানোর জিনিস, পাউচ, এছাড়াও আরও অনেক কিছুই পাটের তৈরি পাওয়া যায়।

ট্রি-ফ্রি পেপার (Tree-Free Paper)

ট্রি-ফ্রি পেপার (Tree-Free Paper)

সাধারণত লেমনগ্রাস, আখ, কটন রাগ-এর মতো কৃষিজাত বর্জ্য থেকে ট্রি-ফ্রি পেপার বা কাগজ তৈরি করা হয়। ট্রি-ফ্রি পেপার ব্যবহার করার সুবিধা হল, এতে পরিবেশের ক্ষতি হয় না এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ক্ষতি করে না।

কর্ক

কর্ক

কর্ক আরেকটি বায়োডিগ্রেডেবল এবং পুনর্ব্যবহারযোগ্য উপাদান। মানিব্যাগ, পাসপোর্ট হোল্ডার, যোগা ম্যাট এবং আরও অনেক কর্ক-এর জিনিস মার্কেটে উপলব্ধ।

Story first published: Friday, July 1, 2022, 19:05 [IST]
X
Desktop Bottom Promotion