গরমে হাঁসফাঁস অবস্থা? বাড়িতে এই গাছগুলি লাগান, শীতল রাখবে আপনাকে, বাস্তুশাস্ত্রেও কার্যকর

By Bhagysree Sarkar

একদিকে পড়েছে তীব্র গরম। অন্যদিকে ঘামের আঠালোতা আর আমাদের চারপাশের ঝলসে যাওয়া তাপ আমাদের শীতল অনুভব করতে দেয় না। প্যাচপ্যাচে গরমে শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। সঙ্গে ঘরের ভিতরে বাতাসও যেন খেলছে না। এই কারণেই প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে মানুষ বাড়িতে এসি লাগাচ্ছেন। কিন্তু আপনি জানেন কি আপনার ঘরকে এখন প্রাকৃতিকভাবেই ঠান্ডা রাখতে পারবেন? তাও খুব সহজে।

হ্যাঁ, এমন কিছু গাছ আপনি ঘরের ভিতর রাখতে পারেন, তাতে সারা বছরই আপনার ঘরে ভালো বাতাস খেলবে। বাতাস পরিশুদ্ধ থাকবে। গরমে আরাম পাবেন। বাতাসের টক্সিন দূর করে এই গাছ। মোরাদাবাদ, ইউপিতেও এই দিনগুলিতে পরিবেশকে বিশুদ্ধ করতে এবং ঘরে শীতলতা আনতে বিভিন্ন ধরণের গাছ-গাছালির কেনাকাটা বেড়েছে। তাহলে চলুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই গাছগুলো কোনটি যেগুলো বাড়িতে লাগালে শীতলতা বজায় রাখতে সাহায্য করে।

plants
  • ঘৃতকুমারী-

ঘৃতকুমারী ঔষধি গুণে পরিপূর্ণ। সেই সঙ্গে ঘরের তাপমাত্রা ঠান্ডা রাখতেও এটি সহায়ক। এছাড়া এটি বাতাসে ছড়িয়ে থাকা বিষাক্ত পদার্থ দূর করে বাতাসকে বিশুদ্ধ করে। তাই এই সময় অবশ্যই আপনার বাড়িতে এই গাছ লাগান।

  • স্নেক প্ল্যান্ট-

স্নেক প্ল্যান্ট রাখতে পারেন আপনার ঘরে। স্নেক প্ল্যান্ট খুবই উপকারী একটি উদ্ভিদ। এটি তাপমাত্রা কমাতে সহায়ক। এছাড়া এটি বিষাক্ত পদার্থ শোষণ করে এবং বাতাসকে বিশুদ্ধ রাখতে সহায়ক। দুই মিটার পর্যন্ত বাড়তে পারে এই গাছ। খুব অল্প যত্নেই এই গাছ বাড়ে। অল্প আলো, অল্প জল দিলেই বাঁচবে এই গাছ। এমনকী সরাসরি আলো পড়লেও ভালো থাকবে। আপনি ঘরে রাখুন। বেডরুমেও রাখতে পারেন। বেঞ্জিন, ট্রাইক্লোরোথিলিনের মতো বিষকে বাতাস থেকে দূর করে এই গাছ।

  • ফিকাস গাছ-

ফিকাস ট্রি উইপিং ফিগ নামেও পরিচিত। এটি একটি অত্যন্ত উপকারী উদ্ভিদ। এটি বায়ু পরিষ্কার করে এবং তাপ শোষণ করে। এছাড়া ঘরের ভিতরেও রাখতে পারেন। এতে কম আলো এবং কম জলের প্রয়োজন হয়।

Story first published: Saturday, April 6, 2024, 15:56 [IST]
X
Desktop Bottom Promotion