করোনা ভাইরাস: কোন ব্লাড গ্রুপের ব্যক্তিদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, গবেষণা কী বলছে

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের মাত্রা সম্পর্কে অনুমান করে ইতিমধ্যে এটিকে পৃথিবীব্যাপি মহামারি হিসেবে ঘোষণা করেছে। সারা বিশ্বজুড়ে করোনার ভাইরাস সংক্রমণের প্রায় দুই লাখ ঘটনা জানা গেছে, আর ৭৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে, চীনে সবথেকে বেশি মানুষ মারা গেছে।

People With Type A Blood Group More Prone To The Disease

চীনের উহান শহর থেকে শুরু হওয়া এই ভাইরাস সংক্রমণের বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশে নানান গবেষণা চলছে। চীনের উহান শহরে, হাসপাতালে ভর্তি রোগীদের নিয়ে অনেক গবেষণা করা হচ্ছে, অন্যদিকে বিজ্ঞানীরাও এই ভাইরাসজনিত মৃত্যুর বিষয়ে গবেষণা করছেন। এরই মধ্যে ব্লাড ​​গ্রুপ সম্পর্কিত একটি নতুন গবেষণা সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে, কোন ব্লাড ​​গ্রুপের ব্যক্তিদের করোনা ভাইরাসের ঝুঁকি বেশি এবং কোন ব্লাড ​​গ্রুপের ঝুঁকি কম।

করোনা ভাইরাস সংক্রমণের বিষয় সংক্রান্ত এই গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হয়েছে। আসলে, উহানের এই গবেষণায় এটি অনুসন্ধান করার চেষ্টা করা হয়েছে যে, কোন ব্লাড​​গ্রুপের ব্যক্তিদের করোনার ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। গবেষণায় জানা গেছে যে, যাদের ব্লাড গ্রুপ 'A', তাদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে, 'A' ব্লাড গ্রুপের তুলনায় যাদের ব্লাড গ্রুপ 'O' তাদের সংক্রমণের ঝুঁকি কম।

ব্লাড গ্রুপ সম্পর্কিত উহান-এর এই গবেষণায় আরও বলা হয়েছে যে, করোনা ভাইরাস সংক্রামিত রোগীদের মধ্যে 'A' ব্লাড গ্রুপের ব্যক্তিদেরই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এই গবেষণায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২১৭৩ রোগী অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ২০৬ জন ব্যক্তি সংক্রমণের কারণে মারা গিয়েছিল।

Story first published: Thursday, March 19, 2020, 17:02 [IST]
X
Desktop Bottom Promotion