Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষার সন্ধ্যায় চুটিয়ে খাচ্ছেন ফুচকা-চাট, সতর্ক হওয়া জরুরি বলছেন পুষ্টিবিশেষজ্ঞরা
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে বর্ষা। প্রাকৃতিক সৌন্দর্য্যে এক মনোরম পরিবেশ। বর্ষাকাল একটি আর্দ্র ঋতু। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। সঙ্গে বাড়ে সংক্রমণের ঝুঁকিও। তাই এমন পরিস্থিতিতে স্বাস্থ্যের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজনীয়। আর সবথেকে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল, বৃষ্টির দিনে খাওয়া-দাওয়া। বর্ষায় খাদ্যভাসে আরও সতর্ক হওয়া জরুরি।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় বেশ কিছু খাবার আমাদের স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। সঙ্গেই ছড়াতে পারে অনেক সংক্রমণও। তাই এই সময় আমাদের স্বাস্থ্যের কথা ভেবে বেশ কিছু জিনিস খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত। কারণ, বর্ষায় এসব খেলে তা আমাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। চলুন জেনে নেওয়া যাক কী কী খাওয়া এই সময় এড়িয়ে চলা উচিত।

- বিভিন্ন ধরনের শাক-
পুষ্টিবিশেষজ্ঞরা বলছেন, শাকসবজি একটি স্বাস্থ্যকর খাবার হিসেবে পরিচিত হলেও, বর্ষায় এটি যতটা সম্ভব এড়িয়ে চলুন। বহু গবেষণায় দেখা গিয়েছে, সবুজ শাকসবজি বর্ষা মৌসুমে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আবাসস্থল হয়ে ওঠে। যা খেলে আপনার পেট সংক্রান্ত সমস্যা সহ অন্যান্য সমস্যা হতে পারে।
তবে যদি খেতেই হয়, তাহলে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে জীবাণু মেরে ফেলতে হবে। নুন জলে ভালোভাবে ধুয়ে নিন। বিশেষ করে পাতাগুলি পরিষ্কার করে নিতে হবে।
- মাশরুম-
নিরামিষের দিন মাশরুম খেতে পছন্দ করে অনেক বাঙালি বাড়িতেই। তবে বর্ষাকালে এই খাবার যত কম খাওয়া হবে ততই ভালো। কারণ বর্ষায় মাশরুমে ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পায়। যা খেলে সংক্রমণের আশঙ্কা থাকে। শুধু তাই নয়, অ্যালার্জির সমস্যা থাকলেও এটি খাওয়া এড়িয়ে চলতে হবে।
- মাছ, সামুদ্রিক খাবার-
বর্ষাকালে সংক্রমণের ঝুঁকি যেহেতু বাড়ে তাই মাছ ও অন্যান্য সামুদ্রিক খাবার এড়িয়ে চলাই ভালো।
- ভাজাভুজি-
ভাজাভুজি খেতে অনেকেই পছন্দ করেন। তবে বর্ষায় ভাজাভুজি এড়িয়ে চলাই ভালো। কারণ, আর্দ্র আবহাওয়ায় আমাদের হজম ক্ষমতা কমে যায়। তাই স্বাস্থ্য ভালো রাখতে এসব খাবার এড়িয়ে চলুন।
- চাট-জাতীয় খাবার-
সন্ধ্যে হলেই ফুচকা, ভেলপুরি, দই-ফুচকা এসব খাবার প্রবণতা বেড়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্ষায় এসব খাওয়া একেবারেই উচিত নয়। কারণ, এতে ব্যবহৃত টক জল যকৃতে সংক্রমণের সৃষ্টি করে। যার ফলে ডায়ারিয়া ও জন্ডিস হতে পারে। তাই নিজেকে সাবধান করুন।
এছাড়া বর্ষায় রাস্তার খাবারও এড়িয়ে চলা ভালো। রাস্তার ধারে কাটা ফল বা অন্যান্য খাবার, একেবারেই খাবেন না। এসব খোলা বাতাসে থাকে, আর তাই স্বাস্থ্যসম্মত নয়। এই সময় এসব খেলে ফুড পয়জেনিং, ডায়রিয়া, কলেরা ও টাইফয়েড জ্বরের মত অন্যান্য স্বাস্থ্য সমস্যা হতে পারে।
- তাহলে কী খাবেন-
বর্ষার মরশুমে আপনার খাদ্যতালিকায় করলা, লেডিস ফিঙ্গার, পারওয়াল, করলা ইত্যাদি সবজি অন্তর্ভুক্ত করতে পারেন। এগুলি স্বাস্থ্যের জন্য ভালো। পাশাপাশি আপেল, ডালিম, নাশপাতির মতো মৌসুমি ফল খাওয়াও অনেক উপকারী। সঙ্গে আদা চা, তুলসী চা, স্যুপ খেতে পারেন। এগুলি বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম।



Click it and Unblock the Notifications