Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
রাতে ঘুম আসছে না, অনিদ্রার সমস্যা? গাদা-গুচ্ছের ওষুধ না খেয়ে ভরসা রাখুন এই ফলগুলিতে
আপনি কি অনিদ্রায় ভুগছেন? সারারাত মনে হাজারটা চিন্তা ঘুরতে থাকে এবং ঘুমাতে অসুবিধা হচ্ছে? তবে আপনার দরকার রাতের ডিনার সেরে কিছু ফল ডায়েটে অন্তর্ভুক্ত করা। আমরা সবাই জানি আমাদের সুস্বাস্থ্যের চাবিকাঠি হল- একটি পুষ্টিকর খাদ্য, ব্যায়াম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ভাল ঘুম।
শান্তির ঘুম কে না চায়! কিন্তু বর্তমানে কাজের চাপ, নানা মানসিক অবসাদের কারণে আমাদের প্রয়োজনীয় পর্যাপ্ত ঘুম হয় না। আর এই সময় আমরা করে ফেলি ভুল। খেয়ে ফেলি গাদা গাদা ওষুধ। ফলে আমাদের শরীরে দেখা দেয় একাধিক পার্শ্ব-প্রতিক্রিয়া। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সারারাত ঘুম না আসলে সমস্যা। এই সমস্যাকে অবহেলা করবেন না। অবহেলা করলেই এর প্রভাব সরাসরি পড়বে মানসিক স্বাস্থ্যের উপর। তাই ঘুমানোর আগে কিছু ফল খেলে আপনার ঘুম ভাল হবে। কারণ ফলে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য, মেলাটোনিন এবং পটাসিয়াম থাকে, যা আপনার ঘুমকে উন্নত করবে।

ফল বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি দিয়ে পরিপূর্ণ। যা আপনাকে ভেতর থেকে পুষ্ট করার সঙ্গে সঙ্গে শরীরের আরও ভাল কার্যকারিতায় সাহায্য করবে। একটি প্রতিবেদন অনুসারে, ভিটামিন সি, ভিটামিন ই, ফোলেট এবং পটাসিয়ামের মতো খনিজ সমৃদ্ধ কিছু ফল শরীরে প্রদাহ-বিরোধী প্রভাব ফেলে, অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রযাডিকেলের কারণে সৃষ্ট ক্ষতি প্রতিরোধ করে। এই উপাদানগুলি আপনার ঘুমের মান উন্নত করতে সক্ষম।
একটি গবেষণায় বলা হয়েছে, কিউইয়ের মতো কিছু ফল মস্তিষ্কে উন্নত সেরোটোনিন উৎপাদনের সঙ্গে যুক্ত। যা সরাসরি আপনার ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিন্তু অনেকেরই এখন প্রশ্ন শোবার আগে কি ফল খাওয়া যাবে?
এই বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাবার এবং ফল খাওয়ার মধ্যে নির্দিষ্ট ব্যবধান থাকা সাপেক্ষ। কারণ উভয়েরই পরিপাকতন্ত্রের ওপর ভিন্ন প্রভাব রয়েছে। প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ খাবার বেশি সময় নিয়ে হজম হয়। এদিকে ফল খুব তাড়াতাড়িই হজম হয়ে যায়। তাই ভাল হজম এবং পুষ্টির জন্য খাবার ও ফল খাওয়ার মধ্যে কিছু সময়ের অন্তর থাকা বাধ্যতামূলক।
- কী কী ফল খেতে পারেন-
- কলা-
কলাতে উচ্চ মাত্রার ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম থাকে। যা পেশী শিথিল করতে সক্ষম। সঙ্গেই এতে থাকা ট্রিপটোফ্যান শরীরে সেরোটোনিনে রূপান্তরিত হয়ে মুড নিয়ন্ত্রণ করে এবং শরীরে শিথিলতা বাড়ায়।
- আনারস-
আনারস মেলাটোনিন, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং ফাইবার সমৃদ্ধ। এই সমস্ত উপাদানগুলি ঘুম এবং জাগ্রত চক্র নিয়ন্ত্রণ সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছেন, আনারস খাওয়ার পরে শরীরে মেলাটোনিন বৃদ্ধি পায়, যা রাতে দ্রুত ঘুমাতে সাহায্য করে। আনারসে রয়েছে ব্রোমেলেন, যা এর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্যের কারণে পেশী শিথিল করে এবং ঘুমের উন্নতি ঘটায়।
- আপেল-
বিশেষজ্ঞদের মতে, আপেল ভিটামিন এবং মেলাটোনিন সমৃদ্ধ। যা রাত জাগা প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও এথে রয়েছে ভিটামিন বি৬, যা অনিদ্রা কমাতে সক্ষম। সঙ্গেই এতে থাকা ফাইবার এবং প্রাকৃতিক শর্করা রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে।



Click it and Unblock the Notifications