শুধু ফ্যাশন নয়, প্রখর রোদ থেকে বাঁচতে পরুন সানগ্লাস!

By Bhagysree Sarkar

সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের জন্য ভীষণই ক্ষতিকর। তাই চোখ ভাল রাখতে সানগ্লাস পরাও জরুরি। আমাদের চোখ অনেক সংবেদনশীল। দীর্ঘমেয়াদী সূর্যের সংস্পর্শে এলে চোখের বিভিন্ন সমস্যার জন্ম দিতে পারে। তবে সূর্যই একমাত্র জিনিস নয়, যা আপনার চোখের ক্ষতি করতে পারে। বাইরে থাকাকালীন বালি, ধুলোসহ বিভিন্ন ছোট পোকা, চুল বা ময়লা চোখে যেতে পারে।

চোখের বালির কণা প্রবেশ করলে জ্বালাপোড়া, অস্বস্তি ও জল পড়তে পারে। সেইসঙ্গে চোখ হয়ে যায় লালচে। এসব থেকে রক্ষা পেতে তাই সানগ্লাস ব্যবহার করা জরুরি। আবার অনেক ক্ষেত্রে সানগ্লাস পরার বিষয়টি নিতান্তই স্টাইল বা ফ্যাশন হিসেবে বিবেচনা করা হয়।

তবে ফ্যাশন নয় বরং চোখের সুরক্ষায় সানগ্লাস গুরুত্ব অনেক। এটি সূর্যের অতিবেগুনী রশ্মির বিরুদ্ধে সম্পূর্ণ সুরক্ষা সরবরাহ করে। তাহলে জেনে নেওয়া যাক শুধু রোদ নয়, চোখের সুরক্ষায় সানগ্লাস কেন জরুরি-

১. সূর্যের দীর্ঘমেয়াদী এক্সপোজার ছানি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে এবং গ্লুকোমা , শুষ্ক চোখ বা এমনকি রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। সানগ্লাস পরলে চোখের এই সমস্যাগুলি থেকে মিলবে রেহাই।

২. গ্রীষ্মে সানগ্লাস পরা অনেক সময় চোখের ক্যান্সার প্রতিরোধ করতে পারে, যা ইউভি(UV) এক্সপোজার সম্পর্কিত।

৩. ১০০ শতাংশ ইউভি(UV) সুরক্ষা সহ সানগ্লাস ছানি বা গ্লুকোমা জটিলতার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

৪. গাড়ি চালানো, হাঁটতে যাওয়া, স্কুল বা অফিসে যাওয়ার সময় সূর্যের সংস্পর্শে যাওয়ার প্রবণতা বেশি হতে পারে। তাই সঠিক সানগ্লাস পরা ইউভি(UV) রশ্মি থেকে চোখকে আটকাতে এবং প্রতিরোধ করতে পারে।

৫. আমরা সবাই অনেক সময় বাইরে যাই, কাজ করি এবং ঘুরতে যাই। যখন ময়লা, দূষণকারী এবং বালির মতো কণার সংস্পর্শে আসে। এগুলি চোখে জ্বালা, অস্বস্তি এবং লালভাব সৃষ্টি করতে পারে । সানগ্লাস এই ধরনের কণাকে আমাদের চোখে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারে।

৬. সূর্যের আলো মাইগ্রেন ও মাথা ব্যথার কারণ হতে পারে। নিয়মিত বাইরে বের হওয়ার সময় সানগ্লাস পরলে এই সমস্যা থেকে রক্ষা করবে। সানগ্লাস পরলে চোখ আরাম পায়। ফলে মাথাব্যথা কমে।

গরমে সানগ্লাস কেনার আগে আপনি কী দেখবেন?

আপনি যদি নিত্যদিন বাইরে অনেকটা সময় ব্যয় করেন, তাহলে পোলারাইজড লেন্স আপনার সানগ্লাসের জন্য একটি দুর্দান্ত পছন্দ হবে। গত কয়েক বছর ধরে বেড়েছে পোলারাইজড সানগ্লাসের ব্যবহার। সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকাতে এই লেন্স প্রায় ১০০ শতাংশ সক্ষম। পোলারাইজড লেন্সগুলিতে একটি স্তরিত ফিল্টার থাকে। পোলারাইজড কালো চশমার লেন্স চোখকে অনেক বেশি আরাম দেয়। রোদের ঝলকানি থাকলেও এই লেন্স পরলে সামনের জিনিস স্পষ্ট দেখা যায়। পোলারাইজ সানগ্লাসের লেন্স দিয়েই জলের নীচের অংশও পরিষ্কার ভাবে দেখা যায়।

Story first published: Tuesday, April 23, 2024, 17:20 [IST]
X
Desktop Bottom Promotion