Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
HMPV: চোখ রাঙাচ্ছে নয়া ভাইরাস 'এইচএমপিভি'! কী এই এইচএমপিভি? জানুন লক্ষণগুলি
HMPV: বর্তমানে ফের চোখ রাঙাচ্ছে আরও একটি মারাত্মক ভাইরাল। করোনা মহামারীর পর প্রায় ৫ বছর পর এবার উদ্বেগ বাড়াচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV)। সম্প্রতি, চিনে একটি নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যার কারণে সারা বিশ্বের মানুষ ফের আতঙ্কিত হয়ে পড়েছে।
ইতিমধ্যেই চিনের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আবার বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। তবে বিশেষত, বৃদ্ধ ও শিশুদের মধ্যে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে।

তথ্য সূত্রে খবর, এই নয়া ভাইরাসের ক্ষেত্রে করোনার মতোই উপসর্গ। রোগীদের শ্বাসকষ্ট, জ্বর-কাশি ইত্যাদির মত সমস্যা হচ্ছে। চিকিৎসকরা এই ভাইরাস সম্বন্ধে আরও বিষদে জানতে ইতিমধ্যেই নানান বিষয়ে নজর রাখছেন। এমন পরিস্থিতিতে আসুন জেনে নিই, হিউম্যান মেটানিউমো ভাইরাস কী এবং এর লক্ষণ ও প্রতিরোধের উপায় কী?
হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি কী (What is Human Metapneumovirus)?
বিশেষজ্ঞদের মতে, হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি আবিষ্কৃত হয়েছিল ২০০১ সালে। অন্যান্য শ্বাসনালীর সংক্রমণকারী ভাইরাসের মতোই হিউম্যান মেটানিউমো ভাইরাস। শিশুদের ক্ষেত্রে ফ্লুয়ের মতো উপসর্গ দেখা দিতে পারে। যা বিপজ্জনক প্রমাণিত হতে পারে। এর সঙ্গে 'ইনফ্লুয়েঞ্জা এ', 'মাইকোপ্লাজমা নিউমোনিয়া'-সহ আরও বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে।
হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভির লক্ষণ (Symptoms of HMPV)-
- হিউম্যান মেটোপনিউমোভাইরাস (এইচএমপিভি) সংক্রমণের কিছু হালকা উপসর্গ থাকে ৷ যেমন সর্দি-কাশি, জ্বর, গলা ব্যথা । গুরুতর লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। এই ভাইরাসের প্রভাব সংক্রমিত হওয়ার ৩-৬ দিন পরে দৃশ্যমান হয়।
হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি প্রতিরোধের ব্যবস্থা (HMPV prevention measures)-
- আপনার কাছাকাছি কেউ হাঁচি দিলে মুখ ঢেকে রাখুন।
- হাত না ধুয়ে মুখ ও নাক স্পর্শ করা থেকে বিরত থাকুন।
- বাইরে যাওয়ার সময় মাস্ক পরুন।
- আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন।
- এই ভাইরাস এড়াতে সময়ে সময়ে হাত ধুয়ে নিন।



Click it and Unblock the Notifications