Health tips: দীর্ঘদিন ধরে ঘাড়-কানে ব্যথা? সাবধান, এগুলি দেখলেই বুঝবেন শরীরে বাসা বেঁধেছে থাইরয়েড!

By Bhagysree Sarkar

Health tips: বর্তমানে থাইরয়েড একটি খুব সাধারণ সমস্যা হয়ে উঠছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এটি আজকাল শুধু মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পুরুষদের মধ্যেও এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। থাইরয়েড (thyroid) একটি প্রজাপতি আকৃতির ছোট গ্রন্থ, যা ঘাড়ের সামনের দিকে শ্বাসনালীর চারপাশে আবৃত থাকে। থাইরয়েডের অনেক উপসর্গের মধ্যে একটি হল শরীর ব্যথা। এই আধুনিক যুগে সারা বিশ্বের অন্তত ১২ শতাংশ মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুক্তভুগি।

চিকিৎকরা বলছেন, আপনার শরীরে থাইরয়েড দেখা দিয়েছে কী না, এবিষয়ে জানতে শারীরিক কিছু উপসর্গের দিকে একটু নজর রাখতে হবে। আপনারও যদি প্রায়শই শরীরের কোনো অংশে এই ধরনের ব্যথা হয়, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই উপকারী প্রমাণিত হবে। চিকিৎসকদের মতে থাইরয়েড বড় হওয়ার কারণে শরীরের কোন অংশে ব্যথা হতে পারে (Thyroid Symptoms) সে সম্পর্কে জেনে নিন-

pain
  • জয়েন্টে ব্যথা

থাইরয়েড গ্রন্থি বড় হয়ে গেলে মাঝে মাঝে সাবএকিউট থাইরয়েডাইটিস নামে একটি রোগ দেখা দেয়। এই রোগের একটি প্রধান লক্ষণ হল জয়েন্টে প্রচণ্ড ব্যথা। এই ধরনের পরিস্থিতিতে, আপনার হাঁটু সবচেয়ে বেশি প্রভাবিত হয়। এতে কখনও কখনও আপনার উঠতে-বসতে অনেক অসুবিধা হয়।

  • ঘাড় ব্যথা

যখন থাইরয়েড বড় হয়, রোগী প্রায়ই ঘাড়ের চারপাশে তীব্র ব্যথা অনুভব করেন। সাধারণত থাইরয়েডের প্রাথমিক উপসর্গে এটিই। তবে সময়ের সাথে সাথে এই ব্যথা আরও তীব্র হয়। যেহেতু থাইরয়েড গ্রন্থি ঘাড়ে থাকে, তাই এই অংশটিই সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এছাড়া অনেক রোগীর ঘাড় ফোলাও সমস্যাও দেখা যায়।

  • পেশী ক্র্যাম্প

থাইরয়েড বড় হলে পেশী ব্যথা একটি সাধারণ উপসর্গ। এই ব্যথার সাথে পেশী দুর্বলতা এবং জয়েন্টে ব্যথাও হতে পারে। আপনার যদি থাইরয়েডের সমস্যা থাকে এবং আপনি এই লক্ষণগুলি অনুভব করেন, তবে দেরি না করে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। সময়মত চিকিৎসার মাধ্যমে আপনি এর হাত থেকে রক্ষা পেতে পারেন।

  • কানে ব্যথা

থাইরয়েডের সমস্যা বাড়লে অনেক সময় রোগীরা কানে তীব্র ব্যথাও অনুভব করেন। এই ব্যথা প্রায়ই চোয়ালে ছড়িয়ে পড়ে, যার ফলে রোগীর অসহ্য ব্যথা হয়। তাই আপনার কান এবং চোয়ালে একসাথে ব্যথা হলে, অবিলম্বে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য দ্রুত পরীক্ষা করানো খুবই গুরুত্বপূর্ণ।

  • পায়ে ব্যথা

এই সমস্যা হলে প্রায়ই পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। যা এতটাই তীব্র হয় যে দাঁড়ানো বা হাঁটার মতো দৈনন্দিন কাজও কঠিন হয়ে পড়ে। এছাড়াও অনেক রোগীর পায়ের তলায় জ্বালাপোড়ার অভিযোগও থাকে। এই ব্যথা দীর্ঘ সময় ধরে চলতে পারে এবং রোগীদের জীবন ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে।

Story first published: Monday, January 6, 2025, 13:47 [IST]
X
Desktop Bottom Promotion