Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
(ছবি) ওষুধ ছাড়াই কীভাবে নিয়ন্ত্রণ করবেন শরীরের ব্যথা?

কখনও হাতে ব্যথা, কখনও মাথা যন্ত্রণা, কখনও বা পিঠে, কোমরে কিংবা পায়ে। মাঝে মধ্যেই এই ধরণের ব্যথা যন্ত্রণায় ভুগতে হয় আমাদের। একবার ব্যথা হয়ে কমে গেলেও আমরা গা করি না। বেশিবার হলে তখন ব্যথার কারণ জানতে চিকিৎসকদের দ্বারস্থ হই।
তবে সেটা ঠিক নয়। সবসময় মনে রাখবেন ব্যথা বা যন্ত্রণা কোনও চাপা থাকা অসুখের সতর্কতা জানায়। সমস্যা দুর করতে গেলে আগে সমস্যাটি জানতে হয়।
ব্যথা হলেই অনেকেরই সঙ্গে সঙ্গে পেনকিলার ওষুধ খাওয়ার প্রবণতা আছে। যা কখনওই করা উচিত নয়। একে তো অনেকক্ষেত্রে পেনকিলারের গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। অন্যদিকে একটু ব্যথাতেই বারবার ওযুধ খাওয়ার ফলে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ওই ওষুধ খাওয়াটা অভ্যাসে দাঁড়িয়ে যায়।
তবে নিচে দেওয়া এই কয়েকটি পদ্ধতি মেনে চললে আপনি পেনকিলার ছাড়াই ব্যথা নিয়ন্ত্রণ করতে পারবেন।

চাপ স্তর
আমাদের শরীর খারাপের অধিকাংশ ক্ষেত্রেই কারণ হচ্ছে কাজের চাপ, টেনশন ইত্যাদি। চেষ্টা করুন চিন্তাভাবনা কম করতে মাথা হাল্কা রাখতে। যদি প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভাল লাগে তাহলে তাই করুন বা শপিং করে আনন্দ পেলে তাই করুন। দেখবেন যন্ত্রণা কমবে।

যোগব্যায়াম
যন্ত্রণা হলে ভাল না লাগলেও জগিং করতে বা হাঁটতে বেরন। কিংবা সাইক্লিং বা সাঁতার যেটা আপানার পছন্দ করুন, এতে শরীরে রক্ত চলাচল ভাল হয় যা ব্যথা নিবারণ করে।

ডেজার্ট খান
সমীক্ষায় দেখা গিয়েছে আইসক্রিম, চকোলেট, কুকিজের মতো মিষ্টি ডেজার্ট খেলে ব্যথা বা যন্ত্রণা কমে। তবে তা বলে বেশি পরিমাণে খাবেন না কারণ এই ধরনের খাবারের অনেক পার্শ্ব প্রতিক্রিয়াও আছে।

হাঁড়ের স্ট্রু
ভেঁড়া বা গরুর হাঁড় দিয়ে স্ট্রু বানিয়ে সেই স্ট্রু খান। ব্যথার প্রবণতা থাকলে, ব্যাথা না হলেও মাঝে মধ্যে এই স্ট্রু খেতে পারেন।

হিট থেরাপি
অনেক ব্যথার ক্ষেত্রে গরম সেক বা গরম জল ব্যথা নিরাময় করে। ব্যথার জায়গায় হট ওয়াটার ব্যাগ বা গরম জল ভরা প্লাস্টিকের বোতল লাগাতে পারেন। এতে সাময়িক স্বস্তি মেলে।

বরফ
যেখানে ব্যথা হচ্ছে সেখানে বরফ লাগাতে পারেন। বরফ জায়গাটিকে অসাড় করে দেয় ফলে ব্যথা অতটা বোঝা যায় না।

সঙ্গত
পছন্দের সঙ্গী যার এমন ব্যথার সমস্যা রয়েছে তার সঙ্গে সময় কাটান। এতে শান্তনা আসে যে যার সঙ্গে কথা বলছি সে আমার কথা বুঝবে। একই সঙ্গে মনও অন্যদিকে ঘুরে গেলে ব্যথা কম অনুভূত হয়।



Click it and Unblock the Notifications