ধূমপান করেও ফুসফুস সুস্থ রাখতে চান? ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ের ওপর!

ধূমপান স্বাস্থ্যের ক্ষেত্রে কতটা ক্ষতিকারক, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সিনেমা হল, শপিং মল থেকে শুরু করে সব জায়গায় ধূমপানের অপকারিতা নিয়ে নিয়মিত প্রচারও করা হচ্ছে। কিন্তু তা সত্বেও গোটা বিশ্বে ধূমপায়ীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আর ধূমপানের নেশা ছাড়তে চেয়েও বারবার ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে অসংখ্য মানুষকে। আজ ছাড়ব, কাল ছাড়ব করে কেটে যায় বছরের পর বছর।

Natural Ways to Detox Lungs for Smokers

ধূমপানের কারণে শরীরের সবচেয়ে বেশি যে অঙ্গের ক্ষতি হয়, তা হল ফুসফুস। সুস্থভাবে বেঁচে থাকলে গেলে ফুসফুসের যথাযথ যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ করে ধূমপায়ীদের তাদের ফুসফুসের প্রতি বিশেষ খেয়াল রাখা উচিত। তাহলে জেনে নিন, ফুসফুসের যত্ন নেওয়ার কিছু টিপস -

১) দুগ্ধজাত পণ্য পরিত্যাগ করুন

১) দুগ্ধজাত পণ্য পরিত্যাগ করুন

ফুসফুস ডিটক্স করার জন্য, সমস্ত ধরনের দুগ্ধজাত পণ্য পরিত্যাগ করুন। দুধ বা দুগ্ধজাত পণ্য আপনার ফুসফুস থেকে টক্সিন বর্জন জটিল করে তোলে। তাই দুগ্ধজাত পণ্য ত্যাগ করলে, ফুসফুস থেকে বিষাক্ত পদার্থগুলি বের হতে পারবে।

২) গ্রিন টি পান করুন

২) গ্রিন টি পান করুন

গ্রিন টি-তে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কার্ডিওভাসকুলার স্বাস্থ্য উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিভিন্ন ক্যান্সার থেকে রক্ষা করে এবং ফুসফুস থেকে তরল অপসারণ করে। গ্রিন টি-তে উপস্থিত ভেষজগুলি ফুসফুসের আস্তরণ থেকে শ্লেষ্মা আলগা করতে সাহায্য করে। তাছাড়া ঘুমানোর আগে এক কাপ গ্রিন টির সেবন, অন্ত্রের টক্সিন বের করে দিতেও সহায়তা করে।

৩) লেবুর রস পান করুন

৩) লেবুর রস পান করুন

সকালবেলা খালি পেটে এক গ্লাস গরম জলে লেবুর রস মিশিয়ে পান করুন। এছাড়া ফুসফুস পরিষ্কার করতে লেবুর রসের পরিবর্তে এক গ্লাস আনারস কিংবা ক্র্যানবেরির রসও বেছে নেওয়া যেতে পারে।

৪) গাজরের রস পান করুন

৪) গাজরের রস পান করুন

প্রাতঃরাশ এবং দুপুরের খাবারের মধ্যবর্তী সময়ে কমপক্ষে ৩০০ এমএল গাজরের রস পান করুন। এটি ফুসফুসের ডিটক্সিফিকেশনে সহায়তা করে।

৫) পটাশিয়ামযুক্ত পানীয় অন্তর্ভুক্ত করুন

৫) পটাশিয়ামযুক্ত পানীয় অন্তর্ভুক্ত করুন

ফুসফুস পরিষ্কার করতে পটাশিয়াম সমৃদ্ধ পানীয় পান করুন। যেমন ক্যান্টালুপ, কমলালেবু, সবেদা, কলা, মিষ্টি আলু, গাজর, টমেটো, পালং শাক, অ্যাপ্রিকট, ডুমুর, খেজুর, বিভিন্ন ধরনের বেরি, প্রভৃতি। এগুলি সবই পটাসিয়াম সমৃদ্ধ খাদ্য, যা ফুসফুস পরিষ্কার করতে সহায়তা করে।

৬) আদা

৬) আদা

আদা রেসপিরেটরি ট্র্যাক্ট খুলে দেয় এবং ফুসফুস থেকে টক্সিন দূর করতেও সহায়তা করে। নিয়মিত কাঁচা আদা কিংবা আদা চা পান করুন।

৭) গরম জলে স্নান করুন

৭) গরম জলে স্নান করুন

রোজ ২০ মিনিট গরম জলে স্নান, শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে। এছাড়া, গরম জলে কয়েক ফোঁটা ইউক্যালিপটাস অয়েল মিশিয়ে স্টিম নিলেও ফুসফুস পরিষ্কার হয়। তাছাড়া ইউক্যালিপটাসে উপস্থিত এক্সপেক্টোরেন্ট যৌগটি গলা ব্যথা, কনজেশন এবং সাইনাসের সমস্যা প্রশমিত করতেও অত্যন্ত সহায়ক।

৮) হলুদ

৮) হলুদ

হলুদে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান, যা ফুসফুস পরিষ্কার করতে সহায়তা করে।

৯) আপেল

৯) আপেল

আপেল ফ্ল্যাভোনয়েড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর দুর্দান্ত উৎস, যা ফুসফুসের রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।

১০) রসুন

১০) রসুন

রসুনে অ্যালিসিন নামক যৌগ বর্তমান, যা শক্তিশালী অ্যান্টিবায়োটিক এজেন্ট হিসেবে কাজ করে। এটি প্রদাহ কমাতে, হাঁপানির সমস্যা নিরাময় করতে এবং ফুসফুস ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে। এছাড়াও, রসুন রেসপিরেটরি ইনফেকশন কমাতে সাহায্য করে।

১১) খাদ্যতালিকায় পুদিনা অন্তর্ভুক্ত করুন

১১) খাদ্যতালিকায় পুদিনা অন্তর্ভুক্ত করুন

পুদিনা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারি, তা আমরা সকলেই জানি। ফুসফুসে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে চাইলে, নিয়মিত ৩-৫টি পুদিনা পাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।

১২) যোগব্যায়াম করুন

১২) যোগব্যায়াম করুন

নিয়মিত আধ ঘণ্টা ডিপ ব্রিদিং ব্যায়ামটি করার অভ্যাস করুন। এটি ফুসফুস থেকে অমেধ্য দূর করতে সহায়তা করবে।

X
Desktop Bottom Promotion