Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Benefits of Mustard Oil: পেশী-বাতের ব্যথা থেকে মুক্তি দিতে পারে সর্ষের তেল, উপকারিতা শুনলে চমকে উঠবেন
Benefits of Mustard Oil: সর্ষের তেল (mustard oil), বাঙালিদের হেঁশেলে পাওয়া সবথেকে সাধারণ তেলগুলির মধ্যে একটি। বহু প্রাচীনকাল থেকেই এই তেলের ব্যবহার হয়ে আসছে। আয়ুর্বেদে, সর্ষের তেলকে বহু শতাব্দী ধরে ঔষধি গুণাগুণ (Medicinal properties of mustard oil) বলে মনে করা হয়।
এটি রান্নাঘরে শুধু স্বাদই বাড়ায় না, অনেক স্বাস্থ্য সমস্যার সমাধানও করে। তাই এই তেল (Mustard Oil For Feet Massage) দিয়ে পা মালিশ করা খুবই উপকারী প্রমাণিত হয়। আজ সর্ষের তেল ফুট ম্যাসাজের আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে জানবেন, যা আপনি জানলে চমকে উঠবেন।

ছোটবেলায় আমাদের মা-ঠাকুরমারা রান্নাঘর থেকে পাওয়া সর্ষের তেল গায়ে তেল মাখিয়ে রোদে রাখার রেওয়াজ ছিল। মনে করা হয়, সূর্যের ভিটামিন ডি (Vitamin D) হাড়ের জোর বাড়াবে। শুধু তাই নয়, রোদের উপস্থিতি ত্বকেরও উপকার করবে, এই আশাতেই শিশুদের তেল মাখানোর রীতি ছিল। জানেন, সর্ষের তেল এত বিশেষ কেন?
- গরম প্রভাব- সর্ষের তেলের গরম প্রভাব শরীরে উষ্ণতা দেয় এবং রক্ত সঞ্চালন বাড়ায়। তাই ঠাণ্ডা আবহাওয়ায় সর্ষের তেলের ব্যবহার খুবই উপকারী।
- পুষ্টির ভাণ্ডার- সর্ষের তেলে ভিটামিন-ই এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের মতো পুষ্টি উপাদান রয়েছে। যা ত্বককে সুস্থ রাখে এবং আর্দ্রতা দেয়।
- অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য- সর্ষের তেলে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে।
Healthy Breakfast: সকালের জলখাবারে ভুলেও খাবেন না এইসব খাবার, হবে চরম পরিণতি!
শুধু তাই নয়, গায়ের সঙ্গে পায়ের তলায় সর্ষের তেল লাগালেও উপকার পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক, সর্ষের তেল দিয়ে পা মালিশ করার উপকারিতা-
- সর্দি-কাশি থেকে মুক্তি- সর্ষের তেলের মালিশ বুকে ও নাকে জমে থাকা শ্লেষ্মা দূর করতে সাহায্য করে, যা সর্দি-কাশি থেকে মুক্তি দেয়।
- চাপ কমায়- পায়ের ম্যাসাজ চাপ কমাতে এবং শিথিল করার একটি কার্যকর উপায়। এটি স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং ঘুমের মান উন্নত করে।
- পেশী ব্যথা কমায়- যারা প্রচুর শারীরিক পরিশ্রম করেন তাদের পায়ে ব্যথা হতে পারে। সর্ষের তেল মাংসপেশি শিথিল করে এবং ব্যথা কমায়।
- রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায়- সর্ষের তেল দিয়ে মালিশ করলে পায়ে রক্ত চলাচলের উন্নতি ঘটে, যা ক্লান্তি ও ব্যথা কমায়।
- ত্বক সুস্থ থাকে- পায়ের শুষ্ক ও ফাটা ত্বকের সমস্যায় মানুষ প্রায়ই সমস্যায় পড়েন। সর্ষের তেল ত্বকে আর্দ্রতা জোগায় এবং ত্বককে নরম করে।
- পাচনতন্ত্র শক্তিশালী হয়- আয়ুর্বেদ অনুসারে পায়ের তলায় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট, যা শরীরের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত। পা ম্যাসাজ পাচনতন্ত্রকে শক্তিশালী করতে সাহায্য করে।
- বাতের ব্যথা থেকে মুক্তি- বাতের রোগীদের জন্য সর্ষের তেল ওষুধ হিসেবে কাজ করে। এটি জয়েন্টের ব্যথা এবং ফোলাভাব কমায়।



Click it and Unblock the Notifications