Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে লেন্স পরা কি মাস্ট? অসাবধানতার বশে হারাতে পারেন দৃষ্টিশক্তি
বর্তমানের ডিজিটাল দুনিয়ায় স্কিন টাইম অনেকটাই বেড়েছে। আমরা দীর্ঘক্ষণ মোবাইল ফোন বা ল্যাপটপে আবদ্ধ থাকি। ফলে স্বাভাবিকভাবেই ঘরে ঘরে বেড়েছে চশমার ব্যবহার। তবে অনেকেই এই চশমার পরিবর্তে লেন্সের ব্যবহার করে থাকেন। বলা চলে, আজকাল মানুষের মধ্যে চোখের কন্টাক্ট লেন্সের ক্রেজ অনেক বেড়ে গেছে। ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে যেকোনো পার্টি বা অনুষ্ঠান সব কিছুতেই আই কনট্যাক্ট লেন্স ব্যবহার করা হয়।
আবার শুধু মেয়েরাই নয়, এখন ছেলেরাও এই লেন্সের অনেক বেশি ব্যবহার করে থাকে। কিন্তু আপনি কি জানেন, আপনার এই শখের লেন্সের ব্যবহার খুবই বিপজ্জনক হতে পারে আপনার জন্য। বর্তমান প্রজন্ম এই লেন্সের ব্যবহার করে তাদের চোখের রঙ পরিবর্তন করে, তবে লেন্সের অপব্যবহার কর্নিয়াতে খারাপ প্রভাব পড়তে পারে।

ছবি সৌজন্য- pexels
বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই চশমা সরিয়ে লেন্সের ব্যবহার করে থাকেন। অনেকে শুধুমাত্র তাদের চোখের রঙ পরিবর্তনের জন্য নীল, সবুজ বা বাদামী চোখের কন্টাক্ট লেন্স ব্যবহার করে। বিশেষ করে ব্রাইডাল, সেলিব্রেটি বা সোশ্যাল মিডিয়ার প্রভাবশালীরা এটি বেশি ব্যবহার শুরু করেছেন। তবে এগুলির সঠিক ব্যবহার না জানলে অল্প বয়সেই হারাতে পারেন জ্যোতি।
লেন্স আমাদের কর্নিয়ার ক্ষতি করতে পারে-
চক্ষুরোগ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের পরিবেশে অতিরিক্ত পরিমাণে ধূলিকণা, মাটি এবং তাপ লেন্সের উপর খারাপ প্রভাব ফেলে। চোখের সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি দেখা যায় লেন্স লাগাতে এবং খুলে ফেলার সময়। তাই এগুলো ব্যবহার করার সময় আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, লেন্সের লিকুইড সল্যুশন এবং কেস আমাদের কাছে রাখা উচিত সর্বদা।
বেশকিছু মানুষকে দেখা গিয়েছে, চোখে ধূলো-বালি পড়তেই লেন্সের সাথে সাথে চোখ ঘষতে শুরু করে দেয়। যা একেবারেই অনুচিত, এটি চোখের আঘাতের কারণ হতে পারে। তাই লেন্সের লিকুইড সল্যুশন সবসময় আপনার কাছে রাখতে হবে। চোখে কিছু পড়লে মানুষ তা ঘষতে শুরু করে, এতে কর্নিয়ার আঘাত হতে পারে।
কর্নিয়ায় রক্তনালী না থাকায় এর নিরাময় ক্ষমতা খুবই কম। এই কারণে ওষুধের প্রভাব দ্রুত অর্জিত হয় না এবং কর্নিয়ার অন্ধত্বের ঝুঁকি থাকে। সেজন্য আপনি যদি চোখের কন্টাক্ট লেন্স পরে থাকেন, তাহলে এর সঠিক ব্যবহার আপনাকে আগে জানতে হবে। আর যদি আপনার চোখে কিছু পড়ে, তবে প্রথমে সেই লেন্সগুলি সাবধানে সরিয়ে, তারপরে আপনার চোখ পরিষ্কার করুন।



Click it and Unblock the Notifications