Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় বাড়ে মশার দাপট! তবে শুধু ডেঙ্গি, ম্যালেরিয়াই নয়, হতে পারে আরও অনেক মারাত্মক রোগ
তীব্র গরম কাটিয়ে বর্ষাকাল এসেছে। কখনও আকাশ ভরা কালো মেঘ তো আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। আবার অনেক সময় রোদ-বৃষ্টি। ফলে স্বাভাবিকভাবেই এই মরশুমে রোগের প্রকোপ অনেকটাই বেড়ে যায়। এমনকি বর্ষাকালে মশার আতঙ্কও বাড়ে। এর মধ্যে কিছু রোগ এমন আছে যা সময়মতো চিকিৎসা না পেলে মানুষের জীবনের উপরও তার সরাসরি প্রভাব পড়ে। এই ছোট প্রাণীগুলি যে কতটা বিপজ্জনক হতে পারে, সে সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর আজকের দিনে বিশ্ব মশা দিবস পালিত হয়।
এই দিনে মশা দ্বারা সৃষ্ট বিপদ সম্পর্কে মানুষকে জানানোর জন্য এবং কীভাবে এগুলি থেকে বাঁচতে হবে সে সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকেই ভাবেন মশা শুধু ডেঙ্গি, ম্যালেরিয়ার মত রোগ ছড়ায়। তা কিন্তু নয়, এইসব ছাড়াও এই মশা অন্যান্য আরও রোগ ছড়াতে পারে। চলুন আজ জেনে নেওয়া যাক, এই রোগগুলি কী ও তাদের লক্ষণ কী-

ডেঙ্গি
ডেঙ্গি মশার কামড়ে ছড়ায় একটি মারাত্মক রোগ। এই রোগটি ডেঙ্গি ভাইরাস দ্বারা ছড়ায়, যা এডিস মশার কামড়ের মাধ্যমে ব্যক্তির শরীরে প্রবেশ করে। সংক্রামিত মশা কামড়ালে, ভাইরাস রক্ত প্রবাহে প্রবেশ করে এবং তারপরে তার প্রভাব দেখাতে শুরু করে।
ডেঙ্গির লক্ষণ-
- উচ্চ জ্বর
- মাথাব্যথা
- বমি বমি ভাব
- ক্লান্তি
- মি
ম্যালেরিয়া
ম্যালেরিয়া একটি বিশেষ ধরনের পরজীবী দ্বারা হয়। যা স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে। গর্ভবতী মহিলা এবং শিশুদের ম্যালেরিয়া হওয়ার ঝুঁকি বেশি।
ম্যালেরিয়ার লক্ষণ-
- ঠাণ্ডা অনুভব করা
- ডায়রিয়া
- চাপ এবং ক্লান্তি
- শরীরের ব্যথা
- জ্বর
- মাথা ঘোরা
- রক্তশূন্যতা
আজ 'বিশ্ব মশা দিবস', এই দিবসের মাহাত্ম্য ও ইতিহাস জেনে নিন
চিকুনগুনিয়া
এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস মশা চিকুনগুনিয়া ছড়ানোর জন্য দায়ী। চিকুনগুনিয়া হয় যখন চিকুনগুনিয়া ভাইরাস (যা আলফাভাইরাস নামেও পরিচিত) একজন ব্যক্তিকে কামড়ায়।
চিকুনগুনিয়ার লক্ষণ-
১. জ্বর
২. জয়েন্টে ব্যথা
৩. ফুসকুড়ি
জিকা ভাইরাস
এডিস মশার কামড়ে জিকা ভাইরাস ছড়ায়। জিকা ভাইরাস মশার কামড়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এটা খুবই বিপজ্জনক। কোনো গর্ভবতী নারী যদি এর শিকার হন, তাহলে সেই শিশুর মস্তিষ্ক ছোট থাকতে পারে।
জিকা ভাইরাসের লক্ষণ-
- জ্বর
- পেশীতে ব্যথা
- চোখলাল
- মাথাব্যথা
হলুদ জ্বর
হলুদ জ্বর, একটি বিশেষ ধরনের সংক্রমণ যা মশা দ্বারা ছড়ায়। যা চিকিৎসা না করলে প্রাণঘাতী হতে পারে।
হলুদ জ্বরের লক্ষণ-
- মাথাব্যথা
- বমি বমি ভাব
- মেরুদন্ডের প্রদাহ
- জ্বর এবং বমি



Click it and Unblock the Notifications