বর্ষায় জ্বর-সর্দি-কাশি? আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খান এই ৪ ভেষজ

By Bhagysree Sarkar

বর্ষাকাল এলেই আমাদের মনে স্বস্তির ঢেউ বয়ে যায়। বর্ষা আমাদের গরম থেকে তো স্বস্তি দেয় সঙ্গে পরিবেশ সুন্দর ও মনোরম করে তোলে। কিন্তু এই সময় সুন্দর লাগলেও বর্ষা সঙ্গে করে নিয়ে আসে রোগ ও সংক্রমণও।

ক্রমাগত পরিবর্তনশীল তাপমাত্রা এবং আর্দ্র পরিবেশের কারণে অনেক ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস বৃদ্ধি পায়। তবে কিছু প্রাকৃতিক ভেষজ আছে, যা বর্ষাকালে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। সঙ্গেই অসুস্থ হওয়া থেকেও রক্ষা করে। আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয় নিয়েই আপনাদের জানানো হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক-

- -

তুলসী
বাঙালিদের বাড়িতে যে গাছ খুব সাধারণ তা হল তুলসী গাছ। সনাতন ধর্মে এই গাছকে পবিত্র বলে মনে করা হয়। এই গাছের গুণাগুণ সম্পর্কে সকলেরই জানা। আয়ুর্বেদে এই গাছের গুণ ও উপকারিতা সম্পর্কে বলা হয়েছে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রাকৃতিক তেল রয়েছে। যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। আপনি চাইলে কিছু তুলসী পাতা জলে ১৫ মিনিট সিদ্ধ করে সেই জল খেতে পারেন।

হলুদ
হলুদের উপকারিতা সম্পর্কে জানেন না এমন মানুষ নেই। এটি এর প্রদাহ বিরোধী এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত। অনেক গবেষণায় দেখা গিয়েছে, হলুদ শুধুমাত্র আপনার ইমিউন সিস্টেমের উন্নতি করতে সাহায্য না, এটি সংক্রমণের বিরুদ্ধেও লড়াই করে। আপনি চাইলে দুধে এক চিমটি হলুদ মিশিয়ে বা চায়ে মিশিয়ে খেতে পারেন।

আদা
আদা এমন একটি ভেষজ, যা আপনি প্রতিটি রান্নাঘরেই দেখতে পাবেন। এতে আপনি অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ। গবেষণায় দেখা গিয়েছে, আদা আপনার শরীরে শ্বেত রক্তকণিকা তৈরি করে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই কারণে আপনার শরীর রোগ এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হয়। আপনি চাইলে চা বা স্যুপের সাথেও খেতে পারেন।

অশ্বগন্ধা
অশ্বগন্ধা তার অভিযোজিত বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এটি আপনার শরীরের স্ট্রেস লেভেল কমিয়ে দেয়। যার ফলে আপনার শরীরের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। গবেষণায় জানা গিয়েছে, অশ্বগন্ধা প্রাকৃতিক ঘাতক কোষ তৈরি করে, যা আপনার ইমিউন সিস্টেমকে উন্নত করে। অশ্বগন্ধা আপনাকে সংক্রমণ থেকে রক্ষা করতেও অনেক সাহায্য করে। আপনি চাইলে সাপ্লিমেন্ট হিসেবেও খেতে পারেন।

Story first published: Saturday, June 29, 2024, 14:28 [IST]
X
Desktop Bottom Promotion