Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Milk Related Myths: দুধ খেলেই ওজন বাড়ে! আদৌ কি এই ধারণা ঠিক?
Milk Related Myths: হাড় এবং দাঁত মজবুত করতে শরীরে পর্যাপ্ত ক্যালশিয়াম অপরিহার্য। দুধ হল ক্যালশিয়ামের সবচেয়ে বড় উৎস। নিয়মিত দুধ এবং দুগ্ধজাত খাবার খেলে হাড় ভাল থাকে। অস্টিওপরোসিসের ঝুঁকি কমে। সেই কারণে পুষ্টিবিদরা রোজ দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
তবে অনেকেরই দুধ সহ্য হয় না। দুধ খেলেই গ্যাস, অম্বলের সমস্যা দেখা দেয়। আবার অনেকে দুধ খেতে ভয় পান শুধুমাত্র ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে। এক নজরে দেখে নেওয়া যাক, দুধ সম্পর্কে ভুল ধারণাগুলি কী কী।

দুধ খেলে ওজন বাড়ে
যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের অনেকেরই ধারণা দুধ খেলে ওজন বেড়ে যায়। ফলে তাঁদের রোজের ডায়েট থেকে চিরতরে বাদ পড়ে এই পুষ্টিগুণ সম্পন্ন খাবারটি। তবে পুষ্টিবিদেরা বলছেন, দুধ সম্পর্কিত এই ধারণা সঠিক নয়। দুধের সঙ্গে মোটা হওয়ার সরাসরি কোনও সম্পর্ক নেই। দুধ আপনার ওজন বাড়াবে কি না তা নির্ভর করে আপনি কোন ধরনের দুধ খাচ্ছেন তার উপর। দুধের মধ্যে ফ্যাটের পরিমাণ কতটা, তা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। ফ্যাট ফ্রি বা ডবল টোনড দুধ খাওয়া যেতেই পারে।
তাছাড়া, দুধের সরটা বাদ দিয়ে দিলে তাতে ক্যালরির পরিমাণ কমে যায়। সর ছাড়া দুধ ওজন কমাতে সাহায্য করে।
দুধ বেশি ফোটালে পুষ্টিগুণ কমে যায়
অনেকেই মনে করেন, দুধ বারবার ফুটিয়ে খেলে এর পুষ্টিগুণ কমে যায়। এটিও আসলে ভ্রান্ত ধারণা। দুধের মধ্যে উপস্থিত ব্যাক্টেরিয়াগুলিকে ধ্বংস করতে, খাওয়ার আগে তা ফুটিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। বার বার ফোটানোর পরেও দুধের পুষ্টিগুণ এতটুকুও কমে না।
দুধ খেলে ব্রণ হয়
দুধ খেলে ব্রণ হয় - অনেকের মধ্যেই এই ধারণা রয়েছে। যা একেবারেই ভুল। গবেষণা বলছে, দুধের সঙ্গে ব্রণ হওয়ার সরাসরি কোনও সম্পর্ক নেই। জিনগত, হরমোন, শারীরিক সমস্যা এবং খাদ্যাভ্যাসের কারণে ব্রণ হয়ে থাকে।
কিডনিতে স্টোন হয় দুধ খেলে
অনেকেই এমন কথা বলে থাকেন যে, দুধ বেশি খেলে কিডনিতে পাথর হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, কিডনিতে স্টোন হওয়ার সঙ্গে দুধ খাওয়ার কোনও সম্পর্ক নেই।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications