Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দিল্লিতে শুরু হল হাম ও রুবেলার টিকা দেওয়া, কী ভাবে চিনবেন এই রোগ? জেনে নিন উপসর্গ
করোনা কালে হাম ও রুবেলার টিকাকরণ প্রক্রিয়া অনেকটাই বাধাপ্রাপ্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও CDC (Centers for Disease Control and Prevention)-র তরফে দাবি করা হয়েছে, গত এক বছরে গোটা বিশ্বের প্রায় ৪ কোটি শিশু টিকাকরণ থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে হাম ও রুবেলার সংক্রমণে হঠাৎ বৃদ্ধি দেখা দিয়েছে।

ভারত ২০২৩ সালের মধ্যে হাম এবং রুবেলা নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছিল। এর আগে, ২০১৫-এর জন্য নির্ধারিত লক্ষ্যও মিস হয়েছিল। এর পরে, ২০২৩ সালের মধ্যে হাম এবং রুবেলা ভ্যাকসিনের লক্ষ্য পূরণ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সেই মতো, চলতি বছরের ৬ ফেব্রুয়ারি থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হাম-রুবেলার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে দিল্লিতে। এই টিকাদান কার্যক্রম চলবে ৪-৬ সপ্তাহ পর্যন্ত। দিল্লি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ৯ মাস থেকে ৫ বছর বয়সী সব বাচ্চাদের এই ভ্যাকসিন দেওয়া হবে।

মিজ়লস ও রুবেলার উপসর্গ
এই দু'টি রোগই কিন্তু বাচ্চাদের জন্য খুব মারাত্মক। এতে শারীরিক নানা জটিলতাও বাড়তে পারে। মিজ়লস মানে হল হাম। এ ক্ষেত্রে মূলত জ্বর আসে আর সারা গায়ে গুড়ি গুড়ি লাল রঙের র্যাশ বের হয়। চোখ লাল হয়ে যায়, সর্দি-কাশি লেগে থাকে। তবে এর সঙ্গে বা এর পরে নিউমোনিয়া হলে জটিলতা আরও বাড়তে পারে। বাচ্চাদের জন্য এই রোগ অনেক ক্ষেত্রে প্রাণঘাতীও হয়ে দাঁড়ায়।
রুবেলাও অনেকটা হামের মতোই, কিন্তু মিজ়লসের চেয়েও রুবেলায় অনেক বেশি শারীরিক জটিলতা দেখা দেয়। রুবেলা, জার্মান হাম নামে পরিচিত। রুবেলা ভাইরাসের জন্যই এই রোগ হয়। বাচ্চারা জ্বর, সর্দি এবং র্যাশে ভোগে। চোখে সমস্যা হতে পারে। গর্ভবতী মহিলারা রুবেলায় আক্রান্ত হলে, গর্ভস্থ শিশুরও কনজেনিটাল রুবেলা হওয়ার আশঙ্কা থাকে। এর জন্য শিশুর কনজেনিটাল হার্ট ডিফেক্ট দেখা দিতে পারে এবং কনজেনিটাল ক্যাটারাক্টও হতে পারে।
রুবেলা সংক্রমণ খুব সহজেই ছড়িয়ে পড়ে হাঁচি অথবা কাশির মাধ্যমে। মানুষই এই সংক্রমণের বাহক।

হাম এবং রুবেলার চিকিৎসা
রুবেলা ও হাম মোকাবেলায় বাচ্চাদের বিশেষ টিকা দেওয়া হয়। বাচ্চার বয়স ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে হলে তারা এই ভ্যাকসিন নিতে পারবে। সাধারণত বাচ্চার ৯ মাস, ১৫ মাস ও পাঁচ বছর বয়সে এই ভ্যাকসিন দেওয়া হয়।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, রুবেলার চিকিৎসা বা রোগটি দ্রুত দূর করার জন্য এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট ওষুধ বেরোয়নি।

রাজ্যে হাম এবং রুবেলার টিকাকরণ
পশ্চিমবঙ্গে ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম এবং রুবেলার প্রতিষেধক দেওয়া। টিকাকরণ চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি-বেসরকারি সব স্কুলেই পড়ুয়াদের এই টিকা দেওয়া হচ্ছে। এ ছাড়া, পুরসভার স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও টিকা দেওয়া হচ্ছে।



Click it and Unblock the Notifications