West Nile Fever : দেশে এ বার হানা দিল West Nile Fever! কী এই রোগ? জেনে নিন

কেরলে টমেটো ফ্লু-র পর মাথা চাড়া দিয়ে উঠেছে ওয়েস্ট নাইল ভাইরাস। ওয়েস্ট নাইল ফিভারে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুও হয়েছে কেরলে। সংবাদ সংস্থা সূত্রে খবর, যিনি মারা গিয়েছেন তাঁর শরীরে গত ১৭ মে থেকে জ্বর এবং অন্যান্য লক্ষণ দেখা দিতে শুরু করে।

West Nile fever

চলুন জেনে নেওয়া যাক, ওয়েস্ট নাইল ভাইরাস কী এবং কী ভাবে ছড়ায় -

ওয়েস্ট নাইল ভাইরাস কী?

ওয়েস্ট নাইল ভাইরাস কী?

১৯৩৭ সালে উগান্ডায় প্রথম শনাক্ত করা হয়েছিল ওয়েস্ট নাইল ভাইরাস। এটি একটি মশাবাহিত রোগ। সাধারণত কিউলেক্স প্রজাতির মশা থেকে এই রোগ ছড়ায়। মূলত পাখির দেহ থেকে মশার মাধ্যমে এই ভাইরাস ঢোকে মানুষের শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতানুসারে, ওয়েস্ট নাইল ভাইরাস ফ্ল্যাভিভাইরাস বংশের সদস্য এবং Flaviviridae পরিবারের জাপানিজ এনসেফালাইটিস অ্যান্টিজেনিক কমপ্লেক্সের অন্তর্গত।

মশা যখন কোনও সংক্রমিত পাখির গায়ে বসে তখন এই ভাইরাস মশার শরীরে চলে যায়। এরপর যখনই সংক্রামিত মশা কোনও মানুষ বা প্রাণীকে কামড়ায়, তখনই তার রক্তে এই ভাইরাস প্রবেশ করে।

ওয়েস্ট নাইল ভাইরাস সংক্রমণের লক্ষণ

ওয়েস্ট নাইল ভাইরাস সংক্রমণের লক্ষণ

প্রায় ৮০ শতাংশ সংক্রামিত ব্যক্তির মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাস সংক্রমণ উপসর্গবিহীন। বাকি ২০ শতাংশ সংক্রামিত ব্যক্তির মধ্যে যে লক্ষণগুলি দেখা যায় - জ্বর, মাথাব্যথা, চরম ক্লান্তি, শরীরে ব্যথা, বমি বমি ভাব, স্কিন ব়্যাশ এবং ফোলা গ্রন্থি। তবে অবস্থা খুব সিরিয়াস হলে এনসেফালাইটিস, মেনিনজাইটিস, পক্ষাঘাত এবং এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

কী ভাবে এই ভাইরাস প্রতিরোধ করবেন?

কী ভাবে এই ভাইরাস প্রতিরোধ করবেন?

বিশেষজ্ঞদের মতে, এই রোগ থেকে বাঁচার সবথেকে ভাল উপায় মশার বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং মশার কামড় থেকে নিজেকে বাঁচিয়ে চলা।

Story first published: Monday, May 30, 2022, 16:52 [IST]
X
Desktop Bottom Promotion