Thyroid: থাইরয়েডের প্রকোপে পড়েছেন? নিয়ন্ত্রণে রাখতে জীবনযাত্রায় আনুন এইসব পরিবর্তন

By Bhagysree Sarkar

Thyroid: আজকাল আমরা নিজের জন্য সময় বের করতে হিমশিম খাই। এক হাতে অফিস-বাড়ি সামলানো যেন সবচেয়ে বড় টাস্ক। তারমধ্যে নিত্যদিন নতুন নতুন সংক্রমণ ও রোগের ঝুঁকি বাড়ছে। ফলে সুস্থ থাকা যেন চ্যালেঞ্জিং।

এদিকে পরিবর্তিত জীবনযাত্রার কারণে থাইরয়েড একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবনযাত্রা দ্রুত পরিবর্তিত হচ্ছে, শারীরিক কার্যকলাপ হ্রাস, আরামপ্রিয় জীবনধারা, জাঙ্ক ফুডের অত্যধিক ব্যবহার এই সমস্যাগুলিকে ইন্ধন জোগাচ্ছে।

doctor

থাইরয়েড (Thyroid) আমাদের শরীরে হরমোন তৈরি করে, যার ঘাটতি বা অতিরিক্ততা আমাদের শরীরের ক্ষতি করে। এই রোগের কোন প্রতিকার নেই (There is no cure for thyroid) এবং বিশেষ করে মহিলাদের মধ্যে এটি বেশি দেখা যায়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, থাইরয়েডে আক্রান্ত রোগীরা সঠিক জীবনধারা, সুষম খাদ্য এবং ওষুধের পাশাপাশি ব্যায়ামের মাধ্যমে উপকৃত হন। তাই আপনি যদি এই সমস্যায় ভুগেন, তাহলে আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণ (tips to control thyroid) করতে পারেন। আসুন এই বিষয়ে বিশেষজ্ঞরা কী পরামর্শ দিয়েছে জানুন-

  • পর্যাপ্ত ঘুম (Get enough sleep)

ভালো ঘুম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থাইরয়েডের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের কমপক্ষে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানো উচিত। যদি আপনি ভালো ঘুমান, তাহলে আপনার শরীরও সঠিকভাবে কাজ করতে সক্ষম হবে।

  • চাপ কমানো (Reduce stress)

মানসিক চাপ আমাদের জীবনের একটি অংশ, কিন্তু আজকের ব্যস্ত জীবনে মানুষের মধ্যে মানসিক চাপ অনেক বেড়ে গিয়েছে। মানসিক চাপের কারণে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মনে রাখবেন, মানসিক চাপের কারণেও থাইরয়েড হতে পারে। এমন পরিস্থিতিতে, কম চাপ নেওয়ার চেষ্টা করুন এবং আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম ও ধ্যান অন্তর্ভুক্ত করুন।

  • ব্যায়াম (Exercise)

যদি আপনার থাইরয়েডের সমস্যা ভোগেন এবং এটিকে নিয়ন্ত্রণ করতে চান, তবে নিয়মিত ব্যায়াম করুন। এতে শরীরে শক্তি বৃদ্ধি পায়। ব্যায়াম এবং শারীরিক কার্যকলাপ করলে বিপাক ক্রিয়া উন্নত হয় ও ওজন সম্পর্কিত সমস্যাও দূর হয়।

  • পুষ্টিকর খাবার (Nutritious food)

বিশেষজ্ঞরা বলছেন, থাইরয়েডের সমস্যা খারাপ জীবনধারা ও সঠিক খাদ্যাভ্যাস না থাকার কারণে ঘটে। এমন পরিস্থিতিতে, আপনার খাদ্যতালিকায় পুষ্টিকর সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে দেখবেন, এগুলিতে যেন উচ্চ পরিমাণে ফাইবার, প্রোটিন এবং ভিটামিন থাকে।

Story first published: Wednesday, January 15, 2025, 17:18 [IST]
X
Desktop Bottom Promotion