গ্রীষ্মে হাইড্রেটেড এবং সতেজ থাকতে বাড়তেই বানিয়ে নিন সুস্বাদু এই স্মুদিগুলি!

By Bhagysree Sarkar

গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এই সময় সুস্থ থাকতে নিজের প্রতি বাড়তি যত্নশীল হওয়া একান্তই কাম্য। নয়তো অল্পতেই অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই গরমে বাইরে যাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। বিশেষজ্ঞরা এসময় সবাইকে হাইড্রেটেড থাকার পরামর্শ দিচ্ছেন। গরমের সময় পেটের গণ্ডগোল, বমি ভাবের মতো সমস্যায় ভুক্তভোগী থাকেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অনেকেরই অজানা।

গরমে একেবারে নাজেহাল দশা। তাই একটু স্বস্তি পেতে কী খাবেন, কী খাবেন না তা অধিকাংশই ঠিক করে উঠতে পারেন না। মূলত, গ্রীষ্মের দিনগুলিতে শরীরে জলশূন্যতা দেখা দেয়। সঙ্গেই একাধিক রোগ। তাই এই আবহাওয়ায় পানীয় জল খাওয়াই একমাত্র উপায় নয়। আপনি আপনার শরীরকে পুষ্ট করতে এবং গ্রীষ্মে আপনাকে শীতল ও সতেজ রাখতে বাড়িতে তৈরি কয়েকটি স্মুদিও ট্রাই করতে পারেন। এই স্মুদিগুলি স্বাস্থ্যের জন্য উপকারী। সঙ্গে সুস্বাদু।

Smoothie

আপনি যদি ভাবেন যে এই স্মুদিগুলি তৈরি করতে খুব বেশি সময় লাগতে পারে, তবে আপনি ভুল ভাবছেন। এই সব স্মুদি বাড়িতে সহজেই তৈরি করা যায় এবং উপভোগ করা যায়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিগুলি-

কমলালেবু ও আমের স্মুদি

কমলালেবু এবং আম গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় দুটি ফল। আম ভিটামিন এ এবং সি দিয়ে পরিপূর্ণ, যেখানে কমলালেবু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য প্রদান করে। মূলত এই স্মুদি আপনাকে হাইড্রেটেড থাকতে সাহায্য করতে পারে।

  • কী কী লাগবে-

১ টি পাকা আম, খোসা ছাড়ানো এবং কাটা, ১ টি খোসা ছাড়ানো কমলালেব,হাফ কাপ দই, ১ টেবিল চামচ মধু বা স্বাদমতো, আইস কিউব

  • পদ্ধতি:

মসৃণ হওয়া পর্যন্ত দই এবং এক মুঠো বরফের টুকরো দিয়ে সমস্ত উপাদান ব্লেন্ড করুন। দই একটি ক্রিমি টেক্সচার যোগ করে, যা এই স্মুদিটিকে শুধুমাত্র সতেজ করে না বরং ভরাটও করে। স্বাদের সঙ্গেই পুষ্টিগুণে ভরপুর এটি।

চকলেট মিন্ট স্মুদি

এই ক্রিমি, ঘন, এবং স্বাস্থ্যকর চকলেট মিন্ট স্মুদি রেসিপিটি স্বাদে সমৃদ্ধ এবং এটি খুব সতেজ হতে পারে।

  • কী কী লাগবে-

১ কাপ তাজা পালং শাক, হাফ কাপ তাজা পুদিনা পাতা, ১ টি কলা, ২ টেবিল চামচ কোকো পাউডার, ১কাপ বাদাম দুধ, এক মুঠো ডার্ক চকোলেট

  • পদ্ধতি:

পালং শাক, পুদিনা পাতা, কলা, কোকো পাউডার এবং বাদাম দুধ মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। টেক্সচারের জন্য চকোলেট চিপগুলি দিন। একটি গ্লাসে ঢেলে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।

আমের স্মুদি

গরমের বাজার ভরে গিয়েছে আমে। এই ফল সকলেরই পছন্দের। তেমনই আমে রয়েছে নানান গুণ। গরমের দিনে খেতে পারেন আমের স্মুদি।

  • কী কী লাগবে-

১ টি আম, ১ কাপ দই, পরিমাণমত দুধ।

  • পদ্ধতি:

প্রথমে আমের আঁটি আলাদা করে আম কেটে নিন। এবার মিক্সিতে আম, দই ও দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। তৈরি আমের স্মুদি। ঠাণ্ডা ঠাণ্ডাই খান। শরীর এবং মন সতেজ থাকবে।

Story first published: Tuesday, May 7, 2024, 20:41 [IST]
X
Desktop Bottom Promotion