Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ভারতে অল্প বয়সেই ধরা পড়ছে ফুসফুসের ক্যানসার! এর নেপথ্যে কারণ কী, জানুন বিস্তারিত
ফুসফুসের ক্যানসার আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তবে বিশেষজ্ঞদের হাতে এসেছে এমন এক তথ্য, যা শুনলে আপনিও চিন্তায় পড়বেন। তাঁদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে ধরনের ফুসফুসের ক্যানসার ধরা পড়ছে, সেটি এশিয়া এবং পশ্চিমের রোগের থেকে ব্যতিক্রম। বিশেষত ভারতে ফুসফুসের ক্যানসার আক্রান্ত ব্যক্তিরা দেশের জটিল এবং বৈচিত্র্যপূর্ণ জনবিন্যাস রোগের জিনগত গঠনের উপর প্রভাব ফেলছে।
শুধু তাই নয়, বিশেষজ্ঞদের দাবি, ফুসফুসের ক্যানসার আক্রান্ত অধিকাংশ ভারতীয়রা জীবনে কখনই ধূমপান করেননি, এমন ঘটনাও উঠে এসেছে। কিন্তু তারা কীভাবে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন? এই প্রশ্ন উঠে আসতেই বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে রয়েছে বায়ুদূষণ। অর্থাৎ ধূমপান না করেও তারা সুরক্ষিত নয়, বায়ুদূষণের জেরে তাদের এই মারণ রোগ হচ্ছে।

ছবি সৌজন্য- pexels
একটি গবেষণায় দেখা গিয়েছে, ভারতীয়দের মধ্যে ফুসফুসের ক্যানসার অল্প বয়সেই ধরা পড়ছে। আশ্চর্যজনকভাবে, ফুসফুসের ক্যানসার আক্রান্ত একজন গড় ভারতীয় পশ্চিমের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ব্যক্তির চেয়ে কমপক্ষে দশ বছরের ছোট। আবার ফুসফুসের ক্যানসার অধূমপায়ীদেরও প্রভাবিত করছে। এর কারণ, পরিবর্তনশীল জলবায়ু (যেমন বায়ুদূষণ)। এৎ ফলেও এই ক্যানসার সৃষ্টি হচ্ছে। আবার পশ্চিমি দেশগুলিতে মূলত ৫৪ থেকে ৭০ বছর বয়সি মানুষদের মধ্যে এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কিন্তু ভারতের ক্ষেত্রে চিত্রটা উল্টো, এখানে কম বয়সের মানুষ এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, ফুসফুসের ক্যানসার ঐতিহ্যগতভাবে ধূমপানের সাথে যুক্ত একটি রোগ। যা ভারতে একটি অনন্য চিত্র উপস্থাপন করছে। এখানে ফুসফুসের ক্যানসারের রোগীদের একটি উল্লেখযোগ্য অংশ কখনই ধূমপান করেনি, যেখানে ধূমপানই প্রাথমিক কারণ। যা আমার আপনার সবার মনেই যে প্রশ্নটি তুলে ধরে তা হল- কেন অধূমপায়ী ভারতীয়দের ফুসফুসের ক্যানসারে ঝুঁকি বেশি?
বায়ুদূষণ
গবেষণা অনুসারে, ভারতে মারাত্মক বায়ুদূষমের সমস্যা রয়েছে, বিশেষত শহরাঞ্চলে। মাইক্রোস্কোপিক দূষণকারী, যেমন- পিএম ২.৫ (২.৫ মাইক্রোনের ব্যাসের কম কণা), ফুসফুসে গভীরভাবে প্রবেশ করছে। যা প্রদাহ সৃষ্টি করে এবং ফুসফুসের টিস্যুর মারাত্মক বিপদ ডেকে আনছে। এই ধরনের দূষণকারীর দীর্ঘস্থায়ী এক্সপোজার ফুসফুসের কোষে মিউটেশন ঘটাতে পারে, যা অবশেষে ক্যানসার দিকে পরিচালিত করে। যারা প্রতিদিন দূষিত বাতাসে শ্বাস নেন, এমন অধূমপায়ীদের জন্যও ফুসফুসের ক্যানসারের সমস্যা বাড়তে পারে।
পেশাগত বিপদ
ভারতে বেশ কিছু পেশা কর্মীদের ফুসফুসের কার্সিনোজেন-ক্যানসার সৃষ্টিকারী এজেন্টদের সঙ্গে দিনের ৮-৯ ঘণ্টা থাকতে হয়। যেমন- রাবার বা পেট্রোলিয়াম কেমিক্যাল কারখানা। এজেন্টগুলির মধ্যে রয়েছে অ্যাসবেস্টস, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক এবং কয়লা ধুলো। খনি, নির্মাণ, এবং নির্দিষ্ট উৎপাদন শিল্পের শ্রমিকরা উচ্চ ঝুঁকিতে রয়েছে।
সেকেন্ড-হ্যান্ড স্মোক এক্সপোজার
যদিও পশ্চিমের তুলনায় ভারতে ধূমপানের হার কম, সেকেন্ড-হ্যান্ড ধূমপান একটি উল্লেখযোগ্য কারণ। বাড়িতে, পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের কাছ থেকে এবং আপনার আশেপাশে কোনও ব্যক্তি ধূমপান করলে অধূমপায়ীদের ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে।
জিনগত প্রবণতা
জেনেটিক মেকআপ ফুসফুসের ক্যানসারের সংবেদনশীলতায় ভূমিকা পালন করতে পারে। গবেষণা জানানো হয়, কিছু জিনের বৈচিত্র পরিবেশগত কার্সিনোজেনের সংস্পর্শে অধূমপায়ীদের ঝুঁকি বাড়াতে পারে। তাই সাবধানে থাকুন।



Click it and Unblock the Notifications