Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
দু সপ্তাহে ৪ কিলো ওজন কমাতে চান কি? তাহলে মেনে চলুন এই সহজ নিয়মগুলি
দু সপ্তাহে ৪ কিলো ওজন কমাতে চান কি? তাহলে মেনে চলুন এই সহজ নিয়মগুলি
ওজন কমানো মোটেও সহজ কাজ নয়। তার উপরে ২ সপ্তাহে ৪ কিলো ওজন কমানো মানে তো অক্সিজেন সিলিন্ডার ছাড়া হিমালয়ে ওঠার সমান। তাই না! তবে এমন অসম্ভবকেও সম্ভব করা যায়। যদি মেনে চলেন এই নিয়মগুলি।
কী করে সম্ভব? প্রথমেই ক্যালোরি বেশি রয়েছে এমন খাবার খাওয়া কমাতে হবে। সেই সঙ্গে নিয়মিত শরীরচর্চা করা মাস্ট! এখানেই শেষ নয়। এই নিয়মগুলি মানার পাশপাশি এই প্রবন্ধে আলোচিত উপদেশগুলিও যদি মেনে চলতে পারেন তাহলে লক্ষ্য়ে পৌঁছাতে যে একেবারেই সময় লাগবে না, সে কথা হলফ করে বলতে পারি। তাহলে অপেক্ষা কিসের! চলুন জেনে নেওয়া যাক ওজন কমানোর সবথেকে কার্যকরি কিছু উপায় সম্পর্কে।

ধাপ ১:
পরিমাণ মতো জল ফুটিয়ে নিয়ে তাতে ২ চামচ অ্যাপেল সিডার ভিনিগার এবং ১ চামচ মধু মিশিয়ে টানা ১-৩ দিন খেতে হবে।

ধাপ ২:
প্রতিদিন যাতে ৩০ শতাংশ ক্যালোরি প্রোটিন থেকে, ৩০ শাতংশ স্বাস্থ্যকর ফ্যাট থেকে এবং ৪০ শতাংশ লো গ্লায়কেমিক খাবার থেকে আসে, সেদিকে খেয়াল রাখতে হবে।

ধাপ ৩:
সারা দিনে যে পরিমাণ খাবার আপনি খাবেন তাকে ৫-৬ টা মিলে ভাগ করে নিন। এতে একদিকে যেমন বেশি খাওয়ার প্রবণতা কমবে, তেমনি হজম ক্ষমতারও উন্নতি ঘটবে। আর যেমনটা সবাই জানা আছে যে হজম যত ভাল হবে, তত শরীরে মেদ জমবে কম।

ধাপ ৪:
সপ্তাহে ৩-৫ দিন শরীরচর্চা করা মাস্ট, বিশেষত রেজিসটেন্স ট্রেনিং এবং কার্ডওভাসকুলার ওয়ার্কআউট বেশি করে করতে হবে। প্রসঙ্গত, প্রতিদিন যাতে ৫০০-১০০০ ক্যালোরি অতিরিক্ত বার্ণ হয় সেদিকে খায়াল রাখাটা জরুরি।

ধাপ ৫:
ভাটামিন-সি রয়েছে এমন ফল এবং সবজি বেশি করে খেতে হবে। এমনটা করলে শরীরের মজুত অতিরিক্ত পরিমাণ জল এবং টক্সিন বেরিয়ে যাবে। ফলে ওজন কমবে চোখে পরার মতো।

ধাপ ৬:
খাবার খাওয়ার আগে এক গ্লাস করে জল খাওয়া মাস্ট। এমনটা করলে চর্বি আরও দ্রুত গতিতে বার্ন হতে থাকবে। সেই সঙ্গে খাবার খাওয়ার আগে পেট কিছুটা ভরে যাওয়ার কারণে খাবার খাওয়ার পরিমাণও কমবে। ফলে দ্রুত গতিতে ওজন কমানো সম্ভব হবে।



Click it and Unblock the Notifications