Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
বর্ষায় বাড়িতে বাড়িতে ভাইরাল ফিভার, কীভাবে ঘরোয়া উপায়ে প্রতিরোধ করবেন জানুন
তীব্র গরমের পর বর্ষায় ভিজতে কার না ভালো লাগে। এমন মনোরম আবহাওয়ায় গায়ে বৃষ্টির জল পড়লে, শরীর যেন জুড়িয়ে যায়। তবে সাবধান, এই সময়েই ছড়িয়ে পড়ে একাধিক রোগ-সংক্রমণ। বর্ষার মরশুমে বাড়িতে বাড়িতে এখন জ্বর হচ্ছে। এই জ্বর বর্ষায় একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কখনও গরম, কখনও ঠাণ্ডা, কখনও আবার রোদ, কখনও আবার ছায়া, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। যা জেরে আচমকাই ভাইরাল জ্বরও দেখা দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই বর্ষার মরশুমে আমাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। খাদ্যতালিকায় রাখতে হবে এমন কিছু খাবার যা আমাদের শরীরের জন্য প্রয়েজনীয় ভিটামিন, প্রোটিন সহ অন্যান্য পুষ্টি মেটাতে সক্ষম। তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আজকের প্রতিবেদনে কিছু ঘরোয়া প্রতিকার জানবেন যা আপনি ভাইরাল জ্বর থেকে মুক্তি পেতে পারেন।

- অনাক্রম্যতা বৃদ্ধি
সবার আগে জানা উচিত, এই ভাইরাল জ্বর একটি ভাইরাস দ্বারা সৃষ্ট। এর লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, ক্লান্তি এবং শরীর ব্যথা। তবে আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে তাদের মধ্যে এই লক্ষণগুলো বেশি দেখা যায়।
- পুষ্টিকর খাদ্যাভাস
ঘরোয়া প্রতিকার দিয়ে এই জ্বর নিরাময়ের জন্য, ভাল পুষ্টি গুরুত্বপূর্ণ। যা জ্বরের উপসর্গ কমাতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। প্রোটিন এবং পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়া জ্বর থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করতে পারে। এরজন্য আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন।
- জল পান করুন
সঠিক পরিমাণে জল পান করা জ্বর কমাতেও সাহায্য করতে পারে। তাই প্রতিদিন কমপক্ষে ৮থেকে ১০ গ্লাস জল পান করা শরীরকে শিথিল করতে এবং জ্বর মোকাবেলায় সহায়তা করতে পারে।
- বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ
অন্যান্য দিনের তুলনায় এই সময় বেশি বিশ্রাম এবং শিথিলতা জ্বরের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। শরীরকে যথাযথ বিশ্রাম দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং জ্বরের লক্ষণগুলি কমাতে পারে। তাই দিনে যতটা সম্ভব বিশ্রাম নিন। সঙ্গেই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications