Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Lack of adequate sleep: পর্যাপ্ত ঘুমের অভাব ও নাইট শিফট বাড়াচ্ছে সংক্রমণের ঝুঁকি! কীভাবে জানুন
Lack of adequate sleep: চিকিৎসকরা দিনে অন্তত ছয় ঘন্টা ঘুমোনোর কথা বলে থাকেন। কিন্তু নানান কাজের চাপে পর্যাপ্ত ঘুম হয় না এমন অনেক মানুষই রয়েছেন। যার ফলস্বরূপ, শরীরের নানা সমস্যাও একে একে বাসা বাঁধছে।
বর্তমানে একটি সমীক্ষায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গবেষণা বলছে, পর্যাপ্ত ঘুমের অভাব এবং রাতের শিফট বেশ কয়েকটি সাধারণ সংক্রমণের ঝুঁকি (Lack of adequate sleep-night shift increases the risk of several infections) বাড়ায়।

গবেষকদের মতে, ঘুমের চাহিদা এবং প্রকৃত ঘুমের সময়কালের মধ্যে ব্যবধান হিসাবে বর্ণিত পর্যাপ্ত ঘুমের অভাব, ডোজ-ডিপেন্ডেন্ট ম্যানার সংক্রমণের ঝুঁকি বাড়ায়। একটি জার্নালে প্রকাশিত এই গবেষণায় ১,৩৩৫ জন নার্সের মধ্যে ঘুমের ধরণ এবং শিফট কাজের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর প্রভাব পরীক্ষা করা হয়।
সেখানে দেখা গিয়েছে, শিফটের কাজ করে এমন নার্সরা (বিশেষ করে রাতের শিফট) সাধারণ সর্দি-কাশি সহ বেশ কয়েকটি সংক্রমণের ঝুঁকির সাথে যুক্ত। মাঝারি ঘুমের অভাবযুক্ত নার্সদের ক্ষেত্রে নিউমোনিয়া কিংবা ব্রঙ্কাইটিসের ঝুঁকি (Risk of pneumonia or bronchitis) ১২৯ শতাংশ বেশি এবং তীব্র ঘুমের অভাবযুক্ত নার্সদের ক্ষেত্রে ২৮৮ শতাংশ বেশি।
তবে সাইনোসাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ (Sinusitis and gastrointestinal infections) উভয় ক্ষেত্রেই উচ্চ ঝুঁকিতে রয়েছে। পর্যাপ্ত ঘুমের অভাব এবং রাতের কাজ সহ অনিয়মিত শিফট প্যাটার্ন, কেবল নার্সদের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষতি করে না, বরং রোগীদের সঠিক যত্ন প্রদানের ক্ষমতাকেও প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
জানা যায়, গবেষণায় অংশগ্রহণকারীরা বেশিরভাগ মহিলা নার্স (৯০.৪ শতাংশ), যাদের গড় বয়স ৪১ বছর ছিল। তাদের ঘুমের সময়কাল, ঘুমের চাহিদা, শিফট কাজের ধরণ এবং গত তিন মাসে তারা কতবার সংক্রমণের সম্মুখীন হয়েছেন তা জানিয়েছেন।
পর্যাপ্ত ঘুমের অভাব যাদের মাঝারি, (প্রয়োজনের চেয়ে এক থেকে ১২০ মিনিট কম ঘুম) এমন নার্সদের সাধারণ সর্দি-কাশি হওয়ার ঝুঁকি ৩৩ শতাংশ বেশি ছিল। অন্যদিকে তীব্র বা অতিরিক্ত ঘুমের অভাব (দুই ঘন্টার বেশি) রয়েছে এমন নার্সদের ঘুমের অভাব নেই তাদের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল।
বিশ্লেষণে আরও দেখা গিয়েছে, রাতের কাজ বা নাইট শিফট সাধারণ সর্দি-কাশি হওয়ার ঝুঁকির সাথে যুক্ত ছিল। তবে পরীক্ষা করা অন্যান্য কোনও সংক্রমণের সাথে এটি সম্পর্কিত ছিল না। তাই এই গবেষণাটি সংক্রমণের প্রতি সংবেদনশীলতা কমাতে পর্যাপ্ত ঘুম এবং শিফট ব্যবস্থাপনার গুরুত্বের উপর জোর দেয়।
পর্যাপ্ত ঘুমের উপায়?
- রোজ ঘুমোতে যাওয়ার ২-৩ ঘন্টা আগে খাবার খেয়ে নিতে হবে। খাওয়াদাওয়া ও ঘুমের মধ্যে এই দুই-তিন ঘন্টার তফাত প্রতিদিন রাখতে হবে
- ঘুমোনোর আগে নিজের পছন্দের বই পড়ার অভ্যাস করা জরুরি
- শোওয়ার ঘর অন্ধকার রাখতে হবে
- মদ্যপান ও ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে



Click it and Unblock the Notifications