Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Side effects of heaters: শীতে উষ্ণতা পেতে ব্যবহার করছেন রুম হিটার? পার্শ্বপ্রতিক্রিয়া জানলে আঁতকে উঠবেন
Side effects of heaters: শীতকাল মানেই ঠাণ্ডা আবহাওয়ার সঙ্গে এক মনোরম পরিবেশ। এই মরশুমে (Winter) আমাদের সতেজ রাখতে রোদের ভূমিকা অপরিহার্য। অন্যান্য ঋতুর তুলনায় শীতের রোদ ঝলমলে ও আমাদের খুবই প্রিয় হয়। এই মরশুমে আমরা অনেকেই রোদ পোহাতে পছন্দ করি। কিন্তু রাতে!
রাত যত গভীর হয় ততই যেন কুয়াশা ও তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করে। এসময় অনেকেই বাড়ির উঠোনে বা ফাঁকা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর উষ্ণ রাখার চেষ্টা করে থাকেন। তবে প্রযুক্তি যত উন্নত হয়েছে, এইসবের প্রচলন ততই গায়েব হয়েছে। বর্তমানে শীতে শরীরে উষ্ণতা জোগাতে অনেকের বাড়িতেই ব্যবহার করা হয় রুম হিটার (Room heater)।

কিন্তু আপনি কি জানেন যে হিটারের (Health Risk Of Room Heater) অতিরিক্ত ব্যবহার আপনাকে অসুস্থ করে তুলতে পারে? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি এটি না জেনে থাকেন, তবে দেখে নিন আজকের প্রতিবেদন। আজ আমরা আপনাকে এর হিটারের অতিরিক্ত ব্যবহারে সৃষ্ট ক্ষতির (Side effects of excessive use of heaters) সম্পর্কে বলবো। যা জানতে পারলে হিটারের সামনে বেশিক্ষণ বসে থাকার সাহস হবে না আপনারও। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
- নাক থেকে রক্তপাত
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি দীর্ঘ সময় ধরে রুম হিটার ব্যবহার করেন, তবে এটি ঘরে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেবে। যার কারণে নাকের ভেতরের ত্বক শুকিয়ে যেতে পারে। দীর্ঘদিন এটির ব্যবহারে আপনার নাক দিয়ে রক্তপাত হতে পারে।
- মস্তিষ্কের জন্য বিপজ্জনক
শীতে সবথেকে পছন্দের হিটার আপনার মস্তিষ্কের জন্যও কিন্তু নিরাপদ নয়। এটি আপনাকে তাত্ক্ষণিক উষ্ণতা দেবে ঠিকই, তবে এর দীর্ঘমেয়াদী পরিণতি গুরুতর হতে পারে। এতে ঘরে কার্বন মনোক্সাইডের মাত্রা বেড়ে যায়। যার কারণে মস্তিষ্কে রক্তের অভাব হয়। এতে অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা মস্তিষ্কে রক্তক্ষরণের সম্ভাবনাও বেড়ে যায়। তাই শীতে এবার থেকে খুবই ভেবেচিন্তে ব্যবহার করুন রুম হিটার।
- শ্বাসকষ্টের ঝুঁকি
একটানা হিটারের ব্যবহার বাতাসের আর্দ্রতা নষ্ট করে দেয়। যার কারণে আপনার শ্বাস নিতে অসুবিধা হতে পারে। কাশি, গলা ব্যথা এবং সাইনাসের সংক্রমণ সাধারণ। তবে যাদের আগে থেকেই হাঁপানি বা অ্যালার্জির মতো শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের জন্য এটি বিপজ্জনক।
- ত্বক ও চুলের জন্য ক্ষতিকর
শীতে শরীরে উষ্ণতা জোগাতে হিটার ব্যবহার করা হয়। কিন্তু এর তাপে আপনার ত্বক পুড়ে যেতে পারে। আপনার লালভাব এবং চুলকানির মতো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। হিটার আমাদের ত্বক থেকে আর্দ্রতা কেড়ে নেয়। এটি আপনার ত্বককে শুষ্ক এবং প্রাণহীন দেখাতে পারে। পাশাপাশি এটি আমাদের চুলের জন্যও নিরাপদ নয়। এর সামনে বেশিক্ষণ বসে থাকলে মাথার ত্বকও নষ্ট হয়ে যায়। যা থেকে হেয়ারফল। তাই এবার থেকে শীতে হিটার ব্যবহারের আগে অবশ্যই জেনে নিন এর পার্শ্বপ্রতিক্রিয়াগুলি।



Click it and Unblock the Notifications