Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
‘মাল্টিপল মেলোমা’য় আক্রান্ত অভিনেত্রী কিরণ খের, জানুন এই রোগের লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে
ব্লাড ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী ও ভারতীয় জনতা পার্টির সাংসদ কিরণ খের। অভিনেত্রীর স্বামী অনুপম খের টুইট করে এই দুঃসংবাদ জানিয়েছেন যে, কিরণ খের মাল্টিপল মেলোমা-তে ভুগছেন। এটি এক ধরণের ব্লাড ক্যান্সার। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই রোগ সম্পর্কে বিস্তারিত।


মাল্টিপল মেলোমা-র লক্ষণ
হাড়ে ব্যথা (মেরুদণ্ড / বুকের আশেপাশে)
হাড় দুর্বল হয়ে যাওয়া, ফলে সামান্য আঘাতেও প্রায়ই হাড় ভেঙে যায়
ঘন ঘন সংক্রমণ
ওজন হ্রাস এবং খাওয়ার সমস্যা
অতিরিক্ত তৃষ্ণা এবং শরীরে জলের অভাব বোধ করা
ক্লান্তি
পায়ের দুর্বলতা
ক্ষত
কিডনির সমস্যা
পেটে ব্যথা
বমি বমি ভাব এবং কোষ্ঠকাঠিন্য সহ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সম্পর্কিত সমস্যা।

মাল্টিপল মেলোমা কী?
মাল্টিপল মেলোমা এক ধরনের ব্লাড ক্যান্সার। এই রোগে রক্তে শ্বেত রক্ত কণিকা সম্পর্কিত একটি সমস্যা হয়। যে কারণে ক্যান্সার কোষগুলি অস্থি মজ্জাতে জমা হতে শুরু করে, ফলে সাধারণ কোষগুলি আক্রান্ত হয়। প্লাজমা কোষের ভিতরে হওয়ার কারণে একে মাল্টিপল মেলোমা বলা হয়। পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি।

মাল্টিপল মেলোমা কীভাবে দেহে প্রভাব ফেলে?
মাল্টিপল মেলোমা-র সবচেয়ে বড় লক্ষণ হল শরীরে 'এম প্রোটিন' বৃদ্ধি। প্রাণনাশক কোষগুলি স্বাস্থ্যকর কোষের কার্যকারিতা রোধ করে। রক্তকোষের ক্ষমতা হ্রাস হওয়ায় রক্তাল্পতা, অতিরিক্ত রক্তপাত, রক্ত এবং কিডনি সংক্রমণের মতো সমস্যাও দেখা দিতে পারে। ক্যান্সারযুক্ত মেলোমা হাড়ের মারাত্মক ক্ষতিও করতে পারে। এক্ষেত্রে, হাড়ে ক্ষত, ব্যথা এবং ফ্র্যাকচার হতে পারে।
প্রথমের দিকে লক্ষণগুলি খুব ধীরে ধীরে উত্থিত হয় এবং সেগুলি সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

কীভাবে নির্ণয় করা হয়?
এক্ষেত্রে এক্স-রে, রক্ত পরীক্ষা, মূত্র পরীক্ষা, সিটি স্ক্যান, পিইটি স্ক্যান বা এমআরআই-এর নির্দেশ দেওয়া হয়ে থাকে। তবে মাল্টিপল মেলোমা নিশ্চিত করার জন্য বায়োপসি সবচেয়ে বেশি কার্যকরি। অস্থিমজ্জায় ক্যান্সারযুক্ত প্লাজমা কোষের উপস্থিতি ধরার জন্য অস্থিমজ্জা থেকে নমুনা সংগ্রহ করা হয়।

মাল্টিপল মেলোমা-র চিকিৎসা
মাল্টিপল মেলোমা-র চিকিৎসা ব্লাড ক্যান্সারের ওষুধের পাশাপাশি কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, ট্রান্সপ্ল্যান্ট বা অস্ত্রোপচারের মাধ্যমেও করা যেতে পারে। আপনার জন্য কোন চিকিৎসা কার্যকর হবে তা ক্যান্সারের পর্যায়ে উপর নির্ভর করে।



Click it and Unblock the Notifications