Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Summer Fruits: বাড়ন্ত গরমে শরীরে জলের ঘাটতি মেটাতে অবশ্যই পাতে রাখুন এই ফলগুলি!
Summer Fruits: গ্রীষ্মকাল (Summer) আসার সাথে সাথে শরীরে জলের অভাব দেখা দেয়। যার কারণে জলশূন্যতা (Dehydration), ক্লান্তি এবং দুর্বলতা অনুভূত হয়। গরমের মরশুমে শরীর সুস্থ রাখার একমাত্র দাওয়াই হল জল। এই সময়ে ভাজাভুজি, তেল-মশলাদার খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। সঙ্গে স্বাস্থ্যরক্ষা করতে খেতে হবে বেশি করে ফল, শাক-সবজি। এমন পরিস্থিতিতে শরীরকে হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এর সর্বোত্তম উপায় হল আমাদের খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে জলীয় উপাদানযুক্ত ফল অন্তর্ভুক্ত করা। তবেই শরীর ঠাণ্ডা থাকবে।
চিকিৎসকরা বলছেন, এই সময় শুধু ফল খেলেই হবে না, বুদ্ধি খরচ করে এমন ফল খেতে হবে (Fruits that keep the body hydrated) যাতে শরীরে পর্যাপ্ত পুষ্টিগুণের সঙ্গে জলও যেতে পারে। এই ফলগুলি কেবল শরীরে জলের ঘাটতিই পূরণ করে না, বরং প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থও সরবরাহ করে। আসুন জেনে নিই গ্রীষ্মে কোন ফল খাওয়া উচিত (These fruits should be eaten in summer), যাতে শরীর হাইড্রেটেড থাকে।

ছবি সৌজন্য- pexels
১. তরমুজ
তরমুজ গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফল, যাতে ৯০% এরও বেশি জল থাকে। এটি শরীরকে ঠাণ্ডা রাখে এবং জলশূন্যতা রোধ করে। তরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি থাকে, যা শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে। এটি খেলে শরীর তাৎক্ষণিক শক্তি পায় এবং গরম থেকে স্বস্তি বোধ করে।
২. শসা
গ্রীষ্মে শসা খাওয়া শরীরকে হাইড্রেটেড রাখার সবচেয়ে সহজ উপায়। এই ফলে জলের মাত্রা ৯৫ শতাংশ। ফল হিসেবে কাঁচা খাওয়া যায়। আবার কেউ কেউ শসা দিয়ে নানা পদ রান্নাও করে ফেলেন। শসায় রয়েছে ফাইবার এবং খনিজ পদার্থ, যা পাচনতন্ত্রের উন্নতি করে এবং শরীরকে ঠাণ্ডা রাখে। এটি স্যালাড হিসেবে বা কাঁচা হিসেবে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।
৩. ফুটি
এটি এমন একটি ফল যা গ্রীষ্মে শরীরকে ঠাণ্ডা রাখে। এতে প্রায় ৯০ শতাংশ জল থাকে। যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। মিষ্টি গন্ধে ভরা ফুটির পুষ্টিগুণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এই ফল খেলে শুধু পেট ঠাণ্ডা থাকে না, হজমশক্তিও উন্নত হয়। এতে উপস্থিত ভিটামিন এ এবং সি ত্বককে উজ্জ্বল করে এবং শরীরকে টক্সিনমুক্ত করে।
৪. আনারস
আনারসে জলের মাত্রা প্রায় ৮৬ শতাংশ। টক-মিষ্টি স্বাদের এই ফলের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি। এই মরশুমের ভাইরাল সংক্রমণ ঠেকাতে চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন ভিটামিন সি খাওয়ার। গরমের সময় শরীর চাঙ্গা রাখতে নিয়ম করে এই ফল খেলে জলের ঘাটতি পূরণের সঙ্গে সুস্থ থাকবেন আপনি।
৫. জামরুল
এই ফলটি একমাত্র গরমকালেই পাওয়া যায়। রক্ত পরিষ্কার রাখতে জামরুলের জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, এই ফল ব্লাড সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। তাই গরমে প্রতিদিন জামরুল খেলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে৷ সেই সঙ্গে থাকবেন সুস্থও।



Click it and Unblock the Notifications