Japanese Encephalitis: চোখ রাঙাচ্ছে জাপানি এনসেফালাইটিস, জেনে নিন উপসর্গগুলি

By Bhagysree Sarkar

Japanese encephalitis: শীত, গ্রীষ্ম অথবা বর্ষা, সব ঋতুতেই যেন মশার উপদ্রব (Mosquito infestation) আর কমে না। শীতের শুরু থেকেই ফের মশার আতঙ্ক শুরু। সংখ্যা বেড়েছে ডেঙ্গি (Dengue) রোগীরও। কিন্তু এবার যেন আরও এক আতঙ্ক চোখ রাঙাচ্ছে। সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে জাপানিজ এনসেফালাইটিস (Japanese encephalitis) নামের একটি রোগের ঘটনা সামনে এসেছে। যা মূলত, মশার কামড়েই ছড়ায়। এই রোগ আমাদের মস্তিষ্কের উপরও গভীর প্রভাব ফেলে।

দিল্লির বাতাস ধীরে ধীরে হয়ে উঠেছে বিষাক্ত। এমন পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এই সবের মধ্যেই দিল্লিতে এমন একটি ঘটনা সকলের ঘুম কেড়েছে। ওয়েস্ট দিল্লির ৭২ বছরের এক ব্যক্তির মধ্যে এই রোগটি সাক্ত করা যায়। ৩রা নভেম্বর তাঁকে এইমস-এ ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি এই রোগী ডায়াবেটিসসহ অন্যান্য রোগেও ভুগছিলেন। এরপর চিকিৎসা শেষে ১৫ই নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। যদিও বিশেষজ্ঞরা এই রোগকে গুরুত্ব সহকারে দেখার পরামর্শ দিচ্ছেন।

Japanese Encephalitis

ছবি সৌজন্য- pexels

জাপানি এনসেফালাইটিসের উপসর্গ-
. জ্বর
. বমি
. মাথাব্যথা
. খিঁচুনি
. পক্ষাঘাতগ্রস্ত

জাপানি এনসেফালাইটিস একটি ভাইরাল সংক্রমণ। সরকারি কর্মকর্তারা জাপানি এনসেফালাইটিস প্রতিরোধে টিকা, মশা থেকে সুরক্ষা এবং ভালো স্বাস্থ্যবিধি সুপারিশ করেন। যদিও এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কিত হওয়ার দরকার নেই। সূত্রের খবর, জাপানিজ এনসেফালাইটিস একটি ভাইরাল সংক্রমণ, যা জাপানি এনসেফালাইটিস ভাইরাস দ্বারা সৃষ্ট। এই ভাইরাসটি মূলত কিউলেক্স প্রজাতির মশার কামড়ে ছড়ায়।

চলতি বছরে মোট ১,৫৪৮ টি কেস ইতিমধ্য়েই রিপোর্ট করা হয়েছে। জাপানি এনসেফালাইটিস সংক্রমণ সরাসরি মস্তিষ্ককে প্রভাবিত করে। এশিয়ার গ্রামাঞ্চলে এই রোগ বেশি দেখা যায়। বর্ষাকাল এলে মশার বংশবৃদ্ধি বাড়তে থাকে। ২০২৪ সালের তথ্য অনুসারে, ভারতের ২৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ১,৫৪৮ টি মামলা রিপোর্ট করা হয়েছে। শুধুমাত্র আসামেই ৯২৫ টি কেস রিপোর্ট করা হয়েছে। তবে সময়মত চিকিৎসা না হলে মৃত্যুও হতে পারে। তাই সতর্ক থাকা গুরুত্বপূর্ণ।

Story first published: Saturday, November 30, 2024, 12:14 [IST]
X
Desktop Bottom Promotion