Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Health tips: শীতে ফ্রিজে রাখা দই কি স্বাস্থ্যকর, নাকি হতে পারে জটিল শারীরিক সমস্যা?
Health tips: আজকাল আমাদের কমবেশি সকলের বাড়িতে ফ্রিজ থাকেই। বেঁচে যাওয়া খাবার কিংবা আগে থেকে কিনে সংরক্ষণ করে রাখার জন্য মূলত ফ্রিজের ব্যবহার করে থাকি। শাক-সব্জি, ফল, রান্না করা তরকারি, দই-মিষ্টি প্রায় সবই ফ্রিজে রাখা আমাদের স্বভাব।
কিন্তু জানেন কি, ফ্রিজে রাখা দই খেলে তা থেকে আমাদের পুষ্টিগুণ তো মিলবেই না, উল্টে যে কোনও সময় বিষাক্ত হয়ে উঠতে পারে তা। আর খাদ্যে বিষক্রিয়া ঘটলে জটিল শারীরিক সমস্যা, এমনকি প্রাণহানিও ঘটতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে ফ্রিজে দই (yogurt) রাখা বিপজ্জনক হতে পারে। কারণ দইতে উপস্থিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া (Probiotic bacteria) রেফ্রিজারেটরের ঠাণ্ডা তাপমাত্রায় নষ্ট হয়ে যেতে পারে।
অনেক সময় আমারা অভিযোগ করি, শীতে রেফ্রিজারেটরে রাখা দই থেকে অদ্ভুত গন্ধ বের হতে শুরু করে। এমন পরিস্থিতিতে, আজ জেনে নিন শীতকালে যদি আপনি দই ফ্রিজে রাখেন, তাহলে কখনও কখনও খাদ্যে বিষক্রিয়ার (Food poisoning) মতও সমস্যার সৃষ্টি করতে পারে।
- ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি: রেফ্রিজারেটর বা ফ্রিজে দই রাখলে, দইতে ব্যাকটেরিয়ার বৃদ্ধি হতে পারে। যা দই নষ্ট করে দিতে পারে এবং স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করতে পারে। কখনও কখনও দই অনেক দিন ফ্রিজে রাখা থাকে। যার কারণে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মায়। যার কারণে দই থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। যখন আপনি সেই দই খেতে বসেন, তখন এর দুর্গন্ধের খাওয়া দায় হয়ে পরে। তবুও যদি আপনি এটি খান, তাহলে এটি আপনার স্বাস্থ্যের উপর বিরাট কু-প্রভাব ফেলতে পারে।
- প্রোবায়োটিক ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়: দইয়ে উপস্থিত প্রোবায়োটিক ব্যাকটেরিয়া রেফ্রিজারেটরের ঠাণ্ডা তাপমাত্রায় নষ্ট হতে পারে। এটি দইয়ের হজম ক্ষমতা হ্রাস করতে পারে এবং এর স্বাস্থ্য উপকারিতা হ্রাস করতে পারে। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া দই সেট করতে সাহায্য করে। কিন্তু অনেক বিশেষজ্ঞদের মতে, দই ফ্রিজে রাখলে তা সঠিকভাবে জমে যেতে পারে না, বিশেষ করে শীতকালে। তাই এটি করা এড়ানো উচিত।
দইয়ের গুণমানের অবনতি: ফ্রিজে রাখলে দইয়ের গুণমান কমে যেতে পারে। দইয়ের স্বাদ এবং গঠন পরিবর্তিত হতে পারে, যা এর স্বাদ এবং পুষ্টিগুণ হ্রাস করতে পারে। শীতকালে দই ফ্রিজে রাখলে, তা দইয়ের গুণমানের উপরও প্রভাব ফেলে।
শীতকালে দই সংরক্ষণের জন্য, আপনি নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে পারেন:
- দই ঘরের তাপমাত্রায় রাখুন
- দই একটি বায়ুরোধী পাত্রে রাখুন
- দই নিয়মিত নাড়ুন যাতে এটি শক্ত না হয়ে যায়
- ১-২ দিনের মধ্যে দই শেষ করুন, যাতে এটি নষ্ট না হয়



Click it and Unblock the Notifications