Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Uric acid: তরতরিয়ে বাড়ছে ইউরিক অ্যাসিড? রুখতে দৈনিক ডায়েটে রাখুন এই খাবারগুলি
Uric acid: সকালে ঘুম থেকেই উঠেই যদি দেখছেন, হাতের আঙুল ভাঁজ করতে পারছেন না বা গাঁটে গাঁটে অসহ্য ব্যথা? তাহলে এটি হতে পারে ইউরিক অ্যাসিডের লক্ষণ (Symptoms of uric acid)। যা কিন্তু আপনার একেবারেই উপেক্ষা করা উচিত নয়। আজকাল মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। আসময়ে খাওয়া ও খাদ্যাভ্যাসের পরিবর্তন প্রায়শই মানুষকে অনেক সমস্যার শিকার করে তোলে। ইউরিক অ্যাসিডের সমস্যা (uric acid problem) এর মধ্যে একটি। যার শিকার বহু মানুষই।
চিকিৎসকরা বলছেন, শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা (Uric acid levels) বৃদ্ধি পেলে অনেক রোগ হতে পারে। যেমন- আর্থ্রাইটিস, জয়েন্টে ব্যথা ইত্যাদি। এমন পরিস্থিতিতে, সময়মত এটি নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। অন্যথায় চিকিৎসকদের দেওয়া ওষুধ নিত্যদিনের রুটিনের অংশ হয়ে উঠতে পারে। ওষুধের পাশাপাশি, খাদ্যাভ্যাস পরিবর্তনের সাহায্যেও বর্ধিত ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমন পরিস্থিতিতে, আজ এই প্রবন্ধে আমরা আপনাকে এমন কিছু খাবার সম্পর্কে বলব, যেগুলি ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে (Some foods that help control high uric acid) সাহায্য করবে।

ছবি সৌজন্য- pexels
. ধনে ভেজানো জল
ধনে ভেজানো জল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখতে দারুণ উপকারী। এজন্য সারারাত ভিজিয়ে রাখুন এক গ্লাস জলে এক থেকে দুই চামচ গোটা ধনে। সকালে ছেঁকে সেই জল পান করে ফেলুন। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ তো করবেই সঙ্গে শরীর ঠাণ্ডা রাখবে এবং ক্যালোরি পোড়াবে।
. বাজরার রুটি খান
হাই ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে গমের রুটি খাওয়া বন্ধ করুন এবং এর পরিবর্তে বাজরার রুটি খান। পুষ্টিগুণে ভরপুর বাজরা রুটি কেবল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে না, বরং এটি আরও অনেক স্বাস্থ্য উপকারিতাও প্রদান করে।
. ভিটামিন সি সমৃদ্ধ খাবার
ভিটামিন সি ইউরিক অ্যাসিড কমাতে খুবই কার্যকর। এরমধ্যে রয়েছে আমলকি ও কমলালেবু সহ অন্যান্য। এগুলিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা আপনার সমস্যা মেটাবে খুব দ্রুত।
. মেথি ভেজানো জল
মেথি ভেজানো জল গাঁটের ব্যথা কম করতে, ওজন কমাতে, হজমক্ষমতা বাড়াতে, ডায়াবেটিসে দারুণ উপকারী। এতে আছে ভিটামিন কে, থায়ামিন, ফোলিক অ্যাসিড,রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ এবং ভিটামিন বি ৬। এক গ্লাস জলে এক চামচ মেথি সারারাত ভিজিয়ে রেখে, সকালে খালি পেটে ছেঁকে নিয়ে পান করুন।
. কাঁচা হলুদ
কাঁচা হলুদ আমাদের শরীরের জন্য কত উপকারী তা আর বলার নয়। অস্থিসন্ধিতে অ্যাসিড জমার সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কাঁচা হলুদ। এতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান এবং কারকিউমিন। যা ইউরিক অ্যাসিডের সমস্যা দূরে রাখতে কার্যকরী।
. এছাড়াও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী বেশি করে জল পান করুন, সবুজ শাকসবজি খাওয়া এবং যতটা সম্ভব ভাজা খাবার এড়িয়ে চলাও ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করবে।



Click it and Unblock the Notifications