Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
অসহ্য গরমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দিন দিন বাড়ছে? মেনে চলুন এই নিয়ম
কোষ্ঠকাঠিন্য সবচেয়ে সাধারণ এবং সাধারণ গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যাগুলির মধ্যে একটি। প্রচণ্ডে দাবদাহ ডায়রিয়ার সমস্যা যেমন বেড়েছে, তেমনিই অনেকের আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বেড়েছে। গ্রীষ্মকালের ছুটির দিনগুলি সাধারণত আমাদের রুটিনে পরিবর্তনের ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। যারা ইতিমধ্যেই এতে ভুগছেন তাদের জন্য সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে এই গরম।
বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস, রাতে দেরিতে ঘুমাতে যাওয়ার কারণে মূলত কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হয়। এর ফলে গ্যাস-অ্যাসিডিটি, পেট ব্যথা থেকে শুরু করে একাধিক সমস্যাও বাড়তে পারে। সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপো থাইরয়েড রোগীদের মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি দেখা যায়। তাই গরমের কোষ্ঠকাঠিন্যসহ অন্যান্য সমস্যা এড়াতে আপনার লাইফস্টাইল ও খাবারে আনতে হবে পরিবর্তন। এইসমস্যা কাটাতে প্রতিদিন কমপক্ষে ৩ থেকে ৪ লিটার জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর যারা এই গরমের দিনেও বাইরে বেরিয়ে কাজ করছেন, তাদের আরেকটু বেশি খেতে হবে। প্রয়োজনে ফলের রসও খেতে পারেন। এছাড়াও এই সমস্যা এড়াতে কিছু ব্যবস্থা নেওয়া সম্ভব। যেমন-

- ফাইবারসমৃদ্ধ খাবার খেতে হবে-
বিশেষজ্ঞদের মতে, শরীরে ফাইবারের পরিমাণ হ্রাস পেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে শাকসবজি এবং ফল খান। কারণ এগুলিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে। এই উপাদান হজমের সমস্যা কমায়। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে। তাই প্রতিদিন প্রায় ৩৮ গ্রাম ফাইবারযুক্ত খাবার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারলেই এই সমস্যা সহজেই এড়ানো সম্ভব।
- আটার রুটি খাওয়া বেছে নিন-
বাঙালিরা ভাত খাওয়ায় কখনও "না", বলেন না। কিন্তু ভাতে তেমন একটা ফাইবার থাকে না। তাই গরমে বেশি বেশি ভাত খেলে কোষ্ঠকাঠিন্যের প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে। এই কারণে কোষ্ঠকাঠিন্যে ভোগা রোগীদের প্রতিদিন আটার রুটি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর যাদের রুটি খেয়ে সহ্য হয় না, তারা ওটস খেতে পারেন।
- টক দই খান-
আমরা সকলেই জানি, দই প্রোবায়োটিক বা উপকারী ব্যাকটেরিয়ার ভাণ্ডার। এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে খুবই উপকারী। তাই এই গরমে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে নিয়মিত বাড়িতে বানানো লো ফ্যাট মিল্কের টক দই খেতে পারেন। তাতে উপকার পাবেন।
- ব্যায়াম করুন-
প্রচণ্ড গরমের কারণে বেশিরভাগ মানুষই ব্যায়াম করা এড়িয়ে যান। এতে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা বাড়ছে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে সকালবেলায় রোদ ওঠার আগে বা সন্ধ্যার পর আবহাওয়া একটু ঠান্ডা হওয়ার পর নিয়মিত হালকা ব্যায়াম করতে পারেন। তবে যদি ব্যায়ামে আগ্রহ না থাকে তাহলে ৩০ মিনিট হাঁটুন। এতেও উপকার পাবেন।



Click it and Unblock the Notifications