সুস্থভাবে বেশিদিন বাঁচতে চান তো? তাহলে এই খাবারগুলি খাওয়া মাস্ট!

সুস্থভাবে বেশিদিন বাঁচতে চান তো? তাহলে এই খাবারগুলি খাওয়া মাস্ট!

By Nayan

প্রতিদিন পরিবেশ দূষণের মাত্র যে হারে বাড়ছে, তাতে নিজেকে সুস্থ রাখতে ডায়েটের দিকে নজর দেওয়াটা একান্ত প্রয়োজন। কারণ এই প্রতিকূল পরিবেশে একমাত্র খাবারই আমাদের বাঁচাতে পারে। তাই সুস্থ থাকতে এই প্রবন্ধে আলোচিত খাবারগুলি প্রতিদিন খেতেই হবে। না হলে কিন্তু সব দিক থেকে বিপদ!

শাক-সবজি এবং ফলের কোনও বিকল্প হয় না। তাই তো শরীর ভাল রাখতে এই ধরনের খাবার বেশি করে খেতেই হবে। সেই সঙ্গে শরীরে যাতে কার্বোহাইড্রেট, প্রটিন, ফ্যাট এবং খনিজের ঘাটতি দেখা না দেয়, সেদিকেও নজর দেওয়াটা জরুরি। আর কীভাবে এই প্রয়োজনীয় উপাদানের ঘাটতি মেটানো সম্ভব? একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে, ভারতীয় খাবার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষত আমরা বাঙালিরা যেসব খাবারগুলি খেয়ে থাকি সেগুলি শরীর সুস্থ রাখার জন্য যথেষ্ট। তাই তো বিদেশি খাবার ছেড়ে আজ থেকেই দৈনন্দিন ডায়েট চার্টে অন্তর্ভুক্ত করুন তথাকথিত বাঙালি পদগুলিকে।

বাঙালি পদগুলিতে একাধিক পুষ্টিকর উপাদান জায়গা করে নেয়, যা নানা ভাবে আমাদের শরীরকে পুষ্টি প্রদান করে থাকে। তাই তো ডায়াটেশিয়ানরা মাছে-ভাতে বাঙালির সেই পুরানো খাদ্যাভ্যাসে ফিরে যাওয়ার উপদেশ দেন। কারণ এই ধরনের খাবারগুলি খেলে মারণ রোগগুলি দূরে থাকবে, ফলে দীর্ঘ জীবন লাভ করা খুব সহজ হয়ে যাবে। তাই তো সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকতে আবার ভরসা রাখতে শুরু করুন আমাদের সনাতনী খাবারগুলির উপর। যেমন...

১. ডাল:

১. ডাল:

আমারা নানা ধরনের ডাল খেতে খুব ভালোবাসি। আর কেনইবা ভালবাসবো না বলুন। কারণ এতে রয়েছে প্রচুর মাত্রায় আয়রণ, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম প্রভৃতি। আর একথা তো সকলেই জানা যে শরীরের এই সব উপাদানের ঘাটতি যত কমবে, তত আমাদের রোগ-ব্যাধি কম হবে।

২. রুটি:

২. রুটি:

গম বা মাল্টি গ্রেন পাউডার দিয়ে তৈরি রুটি খেলে শরীরে কার্বোহাইড্রেটের ঘাটতি দূর হয়। শুধু তাই নয় শরীরে ফাইবারের চাহিদা মেটাতেও রুটির কোনও বিকল্প হয় না বললেই চলে। প্রসঙ্গত, সারা দিন ধরে কাজ করে যাওয়ার জন্য যে এনার্জির প্রয়োজন পরে তার যোগান দেয় কার্বোহাইড্রেট। তাহলে বুঝতেই পারছেন শরীরকে সচল রাখতে এই উপাদানটির কতটা প্রয়োজন।

৩. আমলকি:

৩. আমলকি:

এতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন-সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীর থেকে ক্ষতিকর উপাদানগুলিকে বের করে দিতে বিশেষ ভূমিকে নেয়। সেই সঙ্গে জ্বরের প্রকাপ কমাতে, দৃষ্টিশক্তির উন্নতিতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

৪. দই:

৪. দই:

একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে দইয়ে উপস্থতি ভাল ব্যাকটেরিয়া শরীরকে চাঙ্গা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তো সুস্থ থাকতে প্রতিদিন একবাটি করে দই খাওয়া মাস্ট! প্রসঙ্গত, দইয়ে ক্যালোরি খুব কম থাকে। ফলে এটি খেলে ওজন বৃদ্ধির কোনও আশঙ্কাই যেমন থাকে না, তেমনি এতে উপস্থিত ক্যালসিয়াম শরীর গঠনে নানাভাবে সাহায্য করে।

৫. রাগি:

৫. রাগি:

প্রতিদিনের ডায়েটে রাগি থাকাটা খুব জরুরি। কেন জানেন? কারণ এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রণ এবং ভিটামিন-ডি। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভাবে প্রয়োজন।

৬. পনির:

৬. পনির:

শরীরকে চাঙ্গা রাখতে দুগ্ধজাতীয় খাবার খাওয়া একান্ত প্রয়োজন। কারণ এই ধরনের খাবারে থাতে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম এবং পোটিন। আর যেমনটা আপনাদের সকলেরই জানা যে এই দুটি উপাদন ছাড়া শরীরর পক্ষে পরিবেশে উপস্থিত ক্ষতিকর উপদানগুলির সঙ্গে লড়াই করা একেবারেই সম্ভব নয়। তাই তো প্রতিদিনের ডায়েটে পনিরকে রাখতেই হবে, যদি সুস্থভাবে বেঁচে থাকতে চান তো!

৭. হলুদ:

৭. হলুদ:

এতে এমন কিছু উপাদান রয়েছে যা ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমায়। সেই সঙ্গে শরীরে প্রদাহ কমানোর পাশাপাশি লিভারকে সুস্থ রাখতে এবং শরীর থেকে সব ধরনের ক্ষতিকর উপাদান বের করে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তো এবার থেকে নানাবিধ বাঙিলি পদ রান্না করার সময় পরিমাণ মতো হলুদ মেশাতে দয়া করে কিপটামি করবেন না।

৮. ঘি:

৮. ঘি:

এই একটি খাবার বাঙালিদের পছন্দের তালিকায় একেবারে উপরের দিকে থাকে। কেন থাকবে না বলুন! কারণ এতে রয়েছে এমন কিছু উপকারি উপাদান, যা মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির পাশপাশি হজম ক্ষমতার উন্নতিতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই তো সার্বিকবাবে সুস্থ থাকতে প্রতিদিন নানাভাবে এই খাবারটি খাওয়া মাস্ট!

৯. কাঁঠাল:

৯. কাঁঠাল:

একাধিক গবেষণায় একথা প্রমাণিত হয়েছে যে প্রতিদিন এই ফলটি খেলে ওজন হ্রাস পায়। সেই সঙ্গে ডায়াবেটিস এবং কোলেস্টরলকে নিয়ন্ত্রণে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, কোলোন ক্যান্সারপ্রতিরোধ করতেও কাঁঠালের কোনও বিকল্প হয় না বললেই চলে।

Story first published: Monday, March 27, 2017, 12:28 [IST]
X
Desktop Bottom Promotion