Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ক্রমশ বাড়ছে ডিজিটাল আই স্ট্রেন, এর নেপথ্যে কারণ কী? বিশেষজ্ঞরা কী বলছেন জানুন
বর্তমানে জীবনযাত্রা প্রণালী অনেকটাই পরিবর্তন হয়েছে। অফিস ও বাড়ির দূরত্ব ক্রমশ কমেছে। অনেকেই এখন ওয়ার্ক ফ্রম হোম করছেন। জীবন হয়ে পড়েছে কম্পিউটার বা ল্যাপটপ স্ক্রিনের ওপর নির্ভরশীল। যা আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই সমস্ত প্রযুক্তিগত অগ্রগতি আমাদের জীবনকে সহজ করার পাশাপাশি কিছু সমস্যারও জন্ম দিচ্ছে।
কম্পিউটার বা ল্যাপটপের ব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের চোখ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল ডিজিটাল আই স্ট্রেন। বর্তমানে বয়স্ক ও শিশু উভয়ের মধ্যেই এই সমস্যা দেখা দিচ্ছে। তাই দেরি হয়ে যাওয়ার আগে নিজের মূল্যবান চোখের যত্ন নিন। তবে সঙ্গে মানসিক চাপ এবং বিষণ্নতার কারণও কিন্তু হতে পারে। কিন্তু কী এই ডিজিটাল আই স্ট্রেন?

ডিজিটাল আই স্ট্রেন, সাধারণত চোখ ও দৃষ্টি শক্তির সঙ্গে জড়িত নানা সমস্যার সমষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, আজকের ডিজিটাল যুগে দীর্ঘদিন ধরে কম্পিউটার, ট্যাবলেট ও সেলফোন ব্যবহারের ফলে এই সমস্য়া দেখা দিয়ে থাকে। অতিরিক্ত সময়ের জন্য স্ক্রিনে চোখ রাখার ফলে অনেকেই চোখের ও দৃষ্টিশক্তির সমস্যা প্রত্যক্ষ করছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল ডিজিটাল চোখের স্ট্রেন।
যখন আমরা ডিজিটাল স্ক্রিনের সামনে দীর্ঘ সময় ধরে থাকি, যা চোখের উপর চাপ সৃষ্টি করে। আমাদের চোখ যখন ক্লান্ত হয়ে পড়ে তখন তা আমাদের মস্তিষ্কেও প্রভাব ফেলে। এর ফলে মানসিক অবসাদ, দুশ্চিন্তা ও চাপ বাড়তে থাকে। আপনি কিছু সহজ ব্যবস্থা গ্রহণ করে এটি এড়াতে পারেন। যেমন-
- ২০-২০-২০ নিয়ম অনুসরণ করুন
কাজের মধ্যেও প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরত্বের দিকে তাকান। এটি আপনার চোখকে বিশ্রাম দেওয়ার একটি ভাল উপায়।
- নীল আলো ফিল্টার
আপনার ল্যাপটপে একটি নীল আলোর ফিল্টার ব্যবহার করুন। এটি চোখের উপর চাপ কমায়।
- চোখের ব্যায়াম
নিয়মিত চোখের ব্যায়াম করুন। এটি চোখের পেশী শক্তিশালী করে।
- ঘুমের যত্ন নিন
প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমান। এটি আপনার শরীর এবং মনকে আরাম দেয়।
- খাদ্যাভ্যাস পরিবর্তন
ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। এটি আপনার চোখের স্বাস্থ্যের জন্য উপকারী।
- জলপান করা
সারাদিন পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। এটি আপনার শরীরে হাইড্রেশন বজায় রাখে এবং চোখের শুষ্কতা কমায়।



Click it and Unblock the Notifications