Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Bad habits: আপনিও কি রোজকার জীবনে এই ভুল অভ্যাসে অভ্যাস্ত, অজান্তেই ডাকবেন বড় বিপদ, সতর্ক হন
Bad habits: নিত্যদিনের নানান অভ্যাস আমাদের যেমন সুস্থ থাকতে সাহায্য করে, তেমনই হতে পারে অসুস্থতার কারণও। বিশেষজ্ঞদের মতে, কিছু ছোট দৈনন্দিন অভ্যাস (daily habits) আপনার জন্য স্লো পয়জন হতে পারে। কারণ, এই অভ্যাসগুলো আমাদের শরীর ও মন উভয়ের ওপরই কুপ্রভাব ফেলতে পারে। আমরা অজান্তেই এইসব অভ্যাসে অভ্যাস্ত হয়ে যাই। আমাদের খাদ্যাভ্যাস, চলাফেরা সবকিছুই প্রভাব ফেলে আমাদের স্বাস্থ্যের (health) উপর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে এসব অভ্যাসের কারণে সৃষ্ট সমস্যাগুলো জানা না গেলেও ভবিষ্যৎ-এ বড় সমস্যায় রূপ নেয়। এই পরিস্থিতিতে, আমাদের জীবনযাত্রার মান এবং স্বাস্থ্য উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। তাই এই অভ্যাসগুলির উন্নতি করার প্রয়োজন রয়েছে। যাতে আমরা স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করতে পারি। তাহলে আসুন জেনে নিই এমন কিছু দৈনন্দিন অভ্যাসের কথা, যা আপনার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

- অত্যধিক চিনি খাওয়া-
কিছু মানুষ মিষ্টি খাওয়ার শৌখিন, যার জন্য তাদের তৃষ্ণাও থাকে। তবে অতিরিক্ত মিষ্টি খাওয়া স্থূলতা এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাই কম পরিমাণে চিনি খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভাল হবে।
- খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া-
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খেলেও শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। এর ফলে শরীরে অপ্রয়োজনীয় চর্বি জমতে শুরু করে, যা হৃদরোগের (heart disease) ঝুঁকি বাড়ায়।
- দীর্ঘ সময় ধরে বসে থাকা-
বর্তমানে অনেকেই অফিস ওয়ার্কের সঙ্গে যুক্ত। তাই কাজ ও ডেস্ক ওয়ার্ক কালচার বৃদ্ধির কারণে মানুষের বসার সময় অনেক বেড়ে গেছে। এমন অবস্থায় একটানা বসে থাকলে শরীরের গতিশীলতা কমে যায় এবং স্থূলতা বাড়ে।
- সকালের ব্রেকফাস্ট এড়িয়ে চলা-
সকালের ব্রেকফাস্ট হল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার, যা সারাদিনের জন্য শক্তি জোগায়। এমন পরিস্থিতিতে, এটি বাদ দিলে শরীরে শক্তির অভাব হয়, যার কারণে একজন ক্লান্ত বোধ করেন।
- স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার-
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারও ধীরে ধীরে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। এটি মানসিক চাপ বাড়ায় এবং সামাজিক সম্পর্ক দুর্বল করে।
- পর্যাপ্ত ঘুম না হওয়া-
বর্তমানের ব্যস্ত অস্বাস্থ্যকর জীবনযাত্রায় পর্যাপ্ত ঘুমের অভাব ক্লান্তি ও মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। তাই পর্যপ্ত ঘুম কোনওভাবেই অবহেলা করবেন না।
- কম জল পান করা-
জল আমাদের জন্য জীবন। তবে অনেকেই জল কম খান। যা শরীরে নানা সমস্যার সৃষ্টি করে। কম জল পান করলে শরীরে জলশূন্যতা দেখা দেয়, যার বিরূপ প্রভাব পড়ে ত্বক ও শরীরে।
- সিগারেট এবং অ্যালকোহল-
সিগারেট এবং অ্যালকোহল জাতীয় নেশাদ্রব্য সেবন আমাদের ফুসফুস এবং লিভারের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এইসবের সাথে সম্পর্কিত সমস্যা হতে পারে। তাই এসব নেশার দ্রব্য এড়িয়ে চলাই ভালো।
- ব্যায়ামের অভাব-
প্রতিদিনের রুটিনে কোনো ধরনের ব্যায়াম না করা শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যকেই প্রভাবিত করে। তাই প্রতিদিন সকালে উঠে হালকা ব্যায়াম করুন। পাশাপাশি টিভি এবং স্ক্রিন টাইমের কারণেও সমস্যা হতে পারে। এর কারণে দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং শারীরিক পরিশ্রম কমে যায়।



Click it and Unblock the Notifications