থাইরয়েড রোগে আক্রান্ত! সমস্যা কমাতে খান এগুলি, খাদ্য তালিকা থেকে বাদ দেবেন কোন খাবার

By Autri

থাইরয়েডের সমস্যা নতুন কোনও সমস্যা নয়। এই সমস্যায় প্রায় প্রত্যেকটি বাড়িতেই কম বেশি একজন করে ভুগে থাকেন। এর থেকেই কিন্তু শরীরে দেখা দেয় নানা অসুখ। মেয়েদের ক্ষেত্রে মূলত থাইরয়েড থাকলে সন্তান ধরনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই এই থাইরয়েডের সমস্যা থাকলে কখনোই তা অবহেলা করবেন না।

উপসর্গ বুঝলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। সেই সঙ্গে এমন অনেক খাবার রয়েছে যেগুলি আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। আবার এমন অনেক খাবার রয়েছে যা একদম স্পর্শ করতে পারবেন না। দেখুন কোন খাবার খাবেন আর কোন খাবার খাবেন না।

thyroid
  • সামুদ্রিক খাবার

যে সকল ব্যক্তি থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা নিত্যদিন সামুদ্রিক খাবার খান। যেমন- স্যামন, টুনা সার্ডিন মাছ। এগুলোতে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার থাইরয়েড কমাতে সাহায্য করবে।

  • সবুজ শাক সবজি

নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন সবুজ শাকসবজি। যেমন- পালংশাক, কলমি শাক, মৌসুমী সবজি। এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো। তাছাড়াও থাকে আয়োডিন ও সেলেনিয়াম। যা আপনার থাইরয়েড কমাতে সাহায্য করে।

  • বাদাম

নিত্যদিন বাদাম খাওয়া থাইরয়েড রোগীদের জন্য খুব ভালো। এতে রয়েছে অনেক উপকার।

  • দই

দই একটি প্রোবায়োটিক খাবার। তাই অন্ত্রকে ভালো রাখতে আপনি দই খেতেই পারেন। এতে কিন্তু আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও খুব বাড়বে।

  • বেরি ফল

বেরি ফল থাইরয়েড রোগীরা রোজ খেতে পারেন। যেমন- ব্লুবেরি, স্ট্রবেরি ইত্যাদি নিত্যদিন খেতেই পারেন। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে।

  • পোলট্রির ডিম

থাইরয়েড কমাতে অবশ্যই খাদ্য তালিকায় রাখুন পোলট্রির ডিম। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। খান লেবু, টম্যাটো, ক্যাপসিকাম । এতে ভিটামিন সি থাকে। যা আপনার জন্য খুব ভালো।

যে সকল ব্যক্তি থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা এই খাবারগুলি একদমই খাদ্য তালিকায় রাখবেন না, দেখুন সেগুলি কী কী।

  • প্রক্রিয়াজাত খাবার

প্রক্রিয়াজাত কোনোও খাবার থাইরয়েড রোগীদের একদমই খাওয়া উচিত নয়। যেমন- ফাস্টফুড বা প্যাকেটজাত খাবার। কারণ, এগুলি খেলে আপনার শরীরে শর্করার মাত্রা বাড়তে থাকবে। ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমবে।

  • সয়াবিন

সয়াবিন, টোফু, সয়াবিনের দুধ একদমই খাবেন না। এতে গয়ট্রোজেন যৌগ থাকে। যা খেলে থাইরয়েড হরমোন হু হু করে বাড়তে থাকবে। তাই আগেই সাবধান হোন।

  • এই সবজি খাবেন না

ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি না খাওয়াই ভালো। আবার খেলেও খুব অল্প পরিমাণে খাবেন।

  • আয়োডিন সমৃদ্ধ খাবার

যারা থাইরয়েড রোগে আক্রান্ত তারা আয়োডিন সমৃদ্ধ খাবার কম পরিমাণে খান। যেমন- সামুদ্রিক খাবার, আয়োডিনযুক্ত খাবার, লবণ এগুলি প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। যা আপনার স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক।

  • দুধ ও দুগ্ধজাত খাবার

থাইরয়েড বেড়ে গেলে দুধ, দুগ্ধজাত খাবার, যেমন- পনির, চিজ ডায়েট থেকে বাদ দিন। তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন।

Story first published: Wednesday, March 13, 2024, 20:38 [IST]
X
Desktop Bottom Promotion