সঙ্গীর কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন আপনি বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছেন?

By Autri

যেকোনোও সম্পর্কের মধ্যে ঝগড়া, অশান্তি হওয়া খুব সাধারন ব্যাপার। অশান্তি হলেই যে সম্পর্ক ভেঙে যায়, তা কিন্তু নয়। ভালোবাসার বন্ধন যদি অটুট থাকে তাহলে কিন্তু একসঙ্গে থাকা যায়। তবে এমন অনেক সম্পর্ক রয়েছে যাদের মধ্যে তিক্ততা বেশি। জীবনে সব সময় সঠিক পথে চলবে তা নয়। তবে সেই ভুল রাস্তাকে সঠিক পথে আনা নিজেদেরই দায়িত্ব। যদি আপনিও কোনও বিষাক্ত সম্পর্কের মধ্যে থাকেন এবং তা থেকে বেরিয়ে আসতে চান তাহলে এগুলি আপনাকে মানতে হবে। তবে আপনি যে খারাপ বা বিষাক্ত সম্পর্ক রয়েছেন তা বুঝবেন কী করে, জানুন।

যে মানুষটিকে আপনি খুব ভালোবাসেন তিনি কি আপনাকে ভালবাসেন? আগে সেটা বুঝতে হবে আপনাকে। যা অনেকেই বোঝেন না। এমন অনেকেই রয়েছেন যারা তাদের ভালোবাসার মানুষকে দিনের পর দিন ঠকাচ্ছেন। সঙ্গী বা সঙ্গীনির প্রতি অন্যায় করছেন। আপনি কি বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছেন তা জানুন এই উপায় গুলি দিয়ে।

toxic relationship
  • রোজ ঝামেলা হওয়া

যদি আপনার সম্পর্কের মধ্যে রোজ ঝামেলা লেগে থাকবে। যার যে কারণে আপনার মানসিক চাপ বাড়ে। যদি আপনি সেই সমস্যার সমাধান করতে চান এবার আপনার সঙ্গী বা সঙ্গিনী সেই সমস্যার সমাধান করতে না চান। তাহলেই বুঝবেন আপনি বিষাক্ত সম্পর্কে রয়েছেন। আগেই সতর্ক হবেন।

  • সব সময় অপমান করা

এমন অনেকেই রয়েছেন যারা তাদের সঙ্গী বা সঙ্গিনীকে সবসময়ই অপমান করেন। কথায় কথায় সকলের সামনে তাদের ছোট করেন। তাদের নিয়ে অন্যের কাছে সমালোচনা করতেও দ্বিধাবোধ করেন না। সম্মান পর্যন্ত করেন না। এটা যদি আপনার সঙ্গেও হয় তা কিন্তু গুরুতর সমস্যা। তাই এধরনের লক্ষণ দেখলে আগেই সতর্ক হয়ে যান।

  • মিথ্যে কথা বলা

আপনার সঙ্গী বা সঙ্গীনি যদি আপনাকে প্রায় সময় মিথ্যে কথা বলেন এবং তার বিষয়গুলোকে গোপন করার চেষ্টা করে তা কিন্তু খুব খারাপ সম্পর্কের লক্ষণ।

  • হিংসা করা

যদি আপনার জীবনসঙ্গী প্রায়শ্চই আপনাকে হিংসা করেন। আপনি যদি কিছু কেনেন তাতেও তিনি হিংসা করেন। আপনার ভালো হলে সেখানেও হিংসা করেন তাহলে বুঝবেন এটি একটি বিষাক্ত সম্পর্ক। দ্রুত সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।

  • নিরাপদ না থাকা

ভালোবাসার মানুষের কাছে নিরাপদ থাকবেন, এটাই ভেবেছিলেন তবেই তো সম্পর্ক করেছিলেন। সম্পর্ক তৈরি হবার পর তার রূপটা কিন্তু একদমই পাল্টে গেছে। নিজেকে নিরাপদ লাগে না। আপনার সঙ্গী বা সঙ্গীনির সামনে আপনি সবসময় ভয় থাকেন। কোনও কাজ করতে পারেন না। তা কিন্তু বিষাক্ত সম্পর্কের লক্ষণ।

  • তুলনা করা

কথায় কথায় আপনার সঙ্গী বা সঙ্গীনি আপনাকে অন্যদের সঙ্গে তুলনা করেন। যা শুনতে আপনারও একদম ভালো লাগে না। তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত।

  • ব্ল্যাকমেল করা

অনেকেই রয়েছেন, যারা তাদের সঙ্গীকে অযথা কারণে অনেক সময় ব্ল্যাকমেল করে থাকেন। এতে কিন্তু তার যে মানসিক চাপ বাড়ে তাড়াতাড়ি কখনোই বুঝতে পারেন না। যদি এটি আপনার সঙ্গেও এমন হয় তাহলে দেরি না করে আজই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন।

  • খারাপ ব্যবহার করেন

যদি কোনও কারণ ছাড়াই আপনার সঙ্গে আপনার সঙ্গী বা সঙ্গীনির খারাপ ব্যবহার করেন, আপনার উপর সবসময় রেগে যান, আক্রমণাত্মক কথা বলেন, খারাপ কথা বলেন তাহলে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে।

প্রত্যেকটি মানুষের একটি ব্যক্তিগত জীবন রয়েছে। তবে সেই জীবনে আপনার সঙ্গী যদি বিশেষ নজর রাখেন। আপনার ইমেল আইডি থেকে ফেসবুক বা ফোনের কল লিস্ট চেক করেন তাহলে কিন্তু আপনি একটি বিষাক্ত সম্পর্কের মধ্যে রয়েছেন। দ্রুতই সতর্ক হন।

  • একা থাকা

আপনি আপনার সঙ্গীর সঙ্গেও থেকেও মনে করছেন আপনি একা রয়েছেন। সেই সম্পর্ক কিন্তু কারাপ সম্পর্কের লক্ষণ।

  • ভুল স্বীকার না করা

আপনাদের মধ্যে অশান্তি হলে আপনার সঙ্গী কখনোই স্বীকার করেন না। তিনি ভুল করছেন বরং তার ভুলটা আপনার উপর চাপিয়ে দিয়ে সব সময়ই আপনাকে দোষারোপ করেন। এটি একটি বিষাক্ত সম্পর্কের লক্ষণ।

  • সম্পর্ক থেকে বেরোতে চাইছেন

এমন অনেকেই রয়েছেন, যারা বহু বছর ধরে নিজেদের ভালোবাসার সম্পর্কে যুক্ত তবুও আপনি সেই সম্পর্কের মধ্যে থাকতে চাইছেন না। আপনার মন সেখানে চাইছে না থাকতে, সেই মানুষের সঙ্গে থাকতে পারছেন না আপনি। এমনকি ডেটিংয়ে পর্যন্ত যেতে আপনার মন চায় না। তার সঙ্গে দেখা করতে চান না। তাহলে কিন্তু আগেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসা দরকার।

Story first published: Thursday, March 14, 2024, 19:57 [IST]
X
Desktop Bottom Promotion