Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ডায়াবেটিসের সমস্যা থাকলে ভুলেও ছোঁবেন না আঙ্গুর-কলা, হতে পারে মারাত্মক সমস্যা!
বর্তমানে প্রত্যেক ঘরে ডায়াবেটিস। অর্থাৎ ডায়াবেটিস রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। তবে ভয় পাওয়া বা চিন্তার কিছু নেই। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রা ও খাবারে রাশ টানলেই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস। ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট, ফাইবার সমৃদ্ধ যেকোনও খাবার খেতে হবে। যা আমাদের শরীরকে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই ডায়াবেটিসের সমস্যা থাকলেও নিয়মিত ফল খাওয়া জরুরি।
ডায়াবেটিসের কারণ মূলত খারাপ জীবনযাপন এবং খাদ্যাভ্যাস। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত ফল খাওয়ার অভ্যাস নাকি ডায়াবেটিসের ঝুঁকি একটু হলেও কমায়। তবে আপনি জানেন কি এমন কিছু ফল আছে যা ডায়াবেটিস রোগীদের জন্য বিষের মতো। হ্যাঁ, ঠিকই শুনেছে। তাই ফল খেতে হলে বাছাই করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। আসুন জেনে নিই ডায়াবেটিস রোগীদের কোন ফল খাওয়া উচিত নয়।

- আঙ্গুর
আঙ্গুর ডায়াবেটিস রোগীদের জন্য বিষের মতো কাজ করে। কারণ আঙ্গুর প্রচুর পরিমাণে চিনি থাকে, যা দ্রুত ডায়াবেটিস বাড়াতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের কখনই আঙ্গুর খাওয়া উচিত নয়। মনে রাখবেন, আপনার চিনির মাত্রা বেশি হলে ভুল করেও আঙ্গুর খাবেন না।
- কলা
চিকিৎসকদের মতে, ডায়াবেটিস রোগীদের কখনই কলা খাওয়া উচিত নয়। কলা খেলে ডায়াবেটিসের ঝুঁকি দ্রুত বেড়ে যায়। কলায় উপস্থিত গ্লাইসেমিক ইনডেক্স ডায়াবেটিস বাড়াতে সক্ষম। তাই ডায়াবেটিস রোগীদের জন্য কলা বিষের মতো।
- আম
এই গরমে আম খেতে পছন্দ করেন অনেকেই। তবে সাবধান। আম ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে বিষ। আপনি যদি ডায়াবেটিক রোগী হন তাহলে আম ভুলেও ছোঁবেন না। কারণ আমে রয়েছে উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।
- আনারস
ডায়াবেটিস রোগীদের আনারসও খাওয়া উচিত নয়। এটিতে গ্লাইসেমিক সূচক রয়েছে, যা হাই সুগারের কারণ হতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের আনারস খাওয়া এড়িয়ে চলা উচিত।
এছাড়াও, কাঁঠাল, সবেদার মত ফলগুলিও একেবারে ছোঁবেন না। এই ধরণের ফল গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ বেশী, যা রক্তে শর্করার পরিমাণ আরও বাড়িয়ে দিতে সক্ষম। ফলে ডায়াবেটিকদের জন্য এই ফল গুলি বিপজ্জনক। সতর্ক থাকুন।



Click it and Unblock the Notifications