রোদে বের হলেই মাথা যন্ত্রণা কাবু করে? মাইগ্রেন নয় তো!

By Bhagysree Sarkar

হু মানুষের হামেশাই মাথার যন্ত্রণার সমস্যা দেখতে পাওয়া যায়। বিশেষজ্ঞরা জানান, নানা কারণে মাথার যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অস্বাস্থ্যকর লাইফস্টাইল থেকে চিন্তা, অবসাদ, ক্লান্তি, পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়া সহ আরও অনেক কারণ রয়েছে মাথার যন্ত্রণার। কিন্তু এর পাশাপাশি বহু মানুষেরই মাইগ্রেনের সমস্যা রয়েছে।

রোদের তাপ আমাদের জন্য অনেক সময় ভালো, আবার কখনও খারাপ প্রভাব ফেলে। যাদের ভিটামিন ডি-এর পরিমাণ কম, তাদের প্রধান ওষুধ সূর্যের আলো। তবে সেই আলোর নির্দিষ্ট সময়সীমা রয়েছে। কারণ, যাদের মাইগ্রেনের সমস্যা তাদের রোদের প্রখরতা থেকে এড়িয়ে চলতে হবে। এই গরমে সূর্যের কড়া তাপে মাথাব্যথা হয়। যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে, তাদের বিভিন্ন কারণে এই ব্যথা হতে পারে। যেমন-

১. এই গরমে সূর্যের কড়া তাপে মাথাব্যথা হয়। রোদে বের হলেই অনেকের মাথাব্যথা হয়। এর অন্যতম কারণ গরমে ঘামের সঙ্গে শরীর থেকে জল ও লবণ বের হয়ে যাওয়া।
এছাড়াও প্রখর দাবদাহের ক্ষতিকর প্রভাবে মাথা ধরা বা মাথা ঝিমঝিম করতে পারে।

২. গরমে কারও কারও মাথা ঘেমে চুল ভিজে যায়। এর থেকেও ঠাণ্ডা লাগা ও মাথাব্যথা শুরু হয়। সেক্ষেত্রে দ্রুত মাথা ও শরীর মুছে ফেলতে হবে। যদি এর কারণে সাইনোসাইটিসের ব্যথা বেড়ে যায়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৩. সূর্যের তীব্র আলো চোখে পড়তেই মাইগ্রেনের মাথাব্যথা শুরু হয়ে যায়। যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা সব সময় চেষ্টা করবেন রোদে বরে হলেই হ্যাট, ছাতা ও সানগ্লাস ব্যবহার করতে। তবে অনেকের হালকা রোদে মাইগ্রেন কোনো সমস্যা করে না, তবে প্রখর রোদে ১ মিনিট থাকলেই মাথা যন্ত্রণায় চোখ বন্ধ হয়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, মাইগ্রেনের সমস্যা দূর করার সবচেয়ে ভালো উপায় হল, কেন মাথা যন্ত্রণা হচ্ছে সেই কারণ আগে খুঁজে বের করতে হবে। আর যদি তা আপনি বুঝতে না পারেন, তাহলে বিশেষজ্ঞদের কথা অবশ্যই মেনে চলুন। এছাড়াও যেদিন মাথা যন্ত্রণা হয়েছে সেই দিনটিতে কী খাচ্ছেন, বেশিক্ষণ রোদে থেকেছেন কিনা সেগুলি খেয়াল রাখুন। যদি কোনও খাবার বা রোদের কারণে এই মাথা যন্ত্রণা হয়ে থাকে, তা হলে সেগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন।

Story first published: Tuesday, April 23, 2024, 17:56 [IST]
X
Desktop Bottom Promotion