প্রয়োজনের থেকে বেশি নুন খেলেই বিপদ, হতে পারে মৃত্যু! সাবধান

By Bhagysree Sarkar

নুন ছাড়া খাবারে যেন স্বাদ লাগে না। যত মশলাই দেওয়া হোক না কেন, নুন সঠিক পরিমাণে না দিলে খাবার সুস্বাদু হয় না। তবে আমাদের অনেকেরই খাবার পাতে কাঁচা নুন খাওয়ারও অভ্যাস আছে। আবার কোনও ফল হোক বা স্যালাড নুন মিশিয়ে খেতে পছন্দ করেন অনেকেই। এতে করে শরীরে ঠিক কতটা পরিমাণে নুন যাচ্ছে, তার হিসেব আমরা কেউই রাখি না।

চিকিৎসকরা বলছেন, খাবার টেবিলে বসে পাতে অতিরিক্ত নুন নিলেই বিপদ। কারণ, নুনে রয়েছে ৪০ শতাংশ সোডিয়াম ও ৬০ শতাংশ ক্লোরাইড। তবে আমাদের শরীরে ৫০০ মিলিগ্রাম সোডিয়ামের প্রয়োজন থাকে। প্রয়োজনের অতিরিক্ত সোডিয়াম শরীরে প্রবেশ করলেই তার বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। অনেকগুলি শারীরবৃত্তীয় কার্যক্রম পরিচালনার জন্য নুন তথা সোডিয়ামের প্রয়োজন রয়েছে। একেবারে কম পরিমাণ লবণ গ্রহণ করা ক্ষতিকর, আবার বেশি লবণ গ্রহণ শরীরের জন্য বিপজ্জনক। অতিরিক্ত নুন তরল ধারণ করতে পারে। এটি হাড়ের ক্যালসিয়াম কমিয়ে দেয়, এমনি কিডনি নষ্ট ও হার্টের সমস্যাও বাড়িয়ে তুলতে পারে। তাই নুন খাওয়া হিসেবের বাইরে হলে চলবে না। চলুন দেখে নেওয়া যাক, শরীরে অতিরিক্ত নুনের ফলে কী কী ক্ষতি হতে পারে-

  • Salt
    শরীরে রক্তচাপ বাড়িয়ে দিতে পারে-

যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তারা নুন যতটা সম্ভব এড়িয়ে চলুন। কারণ অতিরিক্ত নুন খেলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। সেইসঙ্গে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যার ঝুঁকি। তবে যাদের উচ্চ রক্তচাপ নেই তারাও অতিরিক্ত নুন খাওয়া থেকে বিরত থাকুন।

  • কিডনির কার্যকারিতা নষ্ট হতে পারে-

অতিরিক্ত নুন খেলে কিডনির ক্ষতি হয়। কারণ, নুন বেশি খেলে কিডনির কার্যকারিতা কমিয়ে দেয়। এমনকি, কিডনিতে পাথর হওয়ারও ঝুঁকি বাড়িয়ে তোলে। কিডনি ভালো না থাকলে তার প্রভাব পড়বে পুরো শরীরেই। তাই সময় থাকতে সতর্ক হোন। খাবার টেবিলে নুন কম নেবেন না।

  • গ্যাস্ট্রিকের সমস্যা বেরে যেতে পারে-

শুধু গ্যাস্ট্রিকের সমস্যা থেকেই আলসার হয় না, অতিরিক্ত পরিমাণে নুন খেলেও এই সমস্যা বাড়তে পারে। নুন হজমে বাধা দেয়, ফলে পাকস্থলীতে খাবার জমা হতে থাকে। আর এরপরই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়।

  • অস্টিয়োপোরোসিস সৃষ্টি করতে পারে-

হাড় থেকে ক্যালসিয়াম বের করে দিতে পারে অতিরিক্ত নুন খাওয়ার অভ্যাস। এটি সময়ের সঙ্গে সঙ্গে হাড় দুর্বলও করে দিতে পারে। ফলে বাড়াতে পারে অস্টিওপোরোসিসের ঝুঁকি। তাই হাড় ভালো রাখতে লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে।

  • ওজন বাড়িয়ে দিতে পারে-

ওবেসিটি বা মেদবাহুল্যের জন্যও নুন অনেকটাই দায়ী। নুন পরিমাণের চেয়ে বেশি খেলে শরীরে জলের পরিমাণ বেড়ে যায়। ফলে ওজন বাড়তে পারে।

  • কার্ডিওভাসকুলার সমস্যা সৃষ্টি করে-

অতিরিক্ত নুন খাওয়ার ফলে তা হার্ট এবং রক্তনালীগুলিকে চাপ দিতে পারে। এথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই এখনই সাবধান হন।

এছাড়াও বিশেষজ্ঞরা বলছেন, নুন হিসাবের বেশি খেলে ২ থেকে ৩ গুণ বেড়ে যায় স্টমাক ক্যানসারের প্রবণতা। সঙ্গেই অল্প বয়সে হার্টের সমস্যায় মৃত্যুর হওয়ার ঝুঁকি থাকে।

Story first published: Tuesday, May 14, 2024, 19:46 [IST]
X
Desktop Bottom Promotion