গরমে ক্লান্তিভাব কীভাবে দূর করবেন? মেনে চলুন এই টিপসগুলি, সুস্থ থাকবেন আপনিও

By Bhagysree Sarkar

গরমে যেন হাঁসফাঁস করবে আমজনতা, ঝলসে যাচ্ছে প্রাণ। কথা বলা তো দূর কারও কথা শুনতেই তিতিবিরক্ত হয়ে উঠছে মানুষ। রাতে হালকা বৃষ্টি হলেও সকাল থেকেই চোখ রাঙাচ্ছে সূর্য। বৈশাখের প্রচণ্ড গরমে যেন অস্থির অবস্থা। সেই সঙ্গে রয়েছে আর্দ্রতা। ফলে জনজীবন বিপর্যস্ত। একই সঙ্গে বাড়ছে গরমের স্বাস্থ্য-সমস্যা, রোগ। ঘামাচি কিংবা জলস্বল্পতার মতো সমস্যা প্রায় প্রত্যেকেরই হচ্ছে। আবার কেউ কেউ হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

তাছাড়া, গরম, অসহ্য গ্রীষ্ম এখন। এই গরমে ক্লান্তি, অলসতাভাব তো রয়েছেই। কোন কিছু কাজ করতেই মন চায় না, এমনকি খেতেও মন চায় না। এই সময় খুব বিপজ্জনক, কারণ এই শুষ্ক আবহাওয়া আপনাকে কেবল ডিহাইড্রেট এবং ক্লান্ত করে না, এটি হিট স্ট্রোকের মত মারাত্মক রোগও দিতে পারে। তাই সূর্যের তাপকে হারাতে বেশ কিছু টিপস মনে রাখতে হবে। যেমন-

summer
  • বারবার জল খেতে হবে

মনে রাখবেন, গ্রীষ্মের মাসগুলিতে আপনাকে অবশ্যই হাইড্রেটেড থাকতে হবে। আবহাওয়া শুষ্ক হোক বা না হোক, জল আপনাকে খেতেই হবে। বারবার জল খেলে তা আপনার ক্লান্তি বোধ কমাতে সাহায্য করবে।

  • সময়ের ব্যবধানে বিরতি নিন

অনেক সময় অতিরিক্ত পরিশ্রম প্রচণ্ড গরমে বিপদ বারাতে পারে। তাই আপনার উচিত কিছু সময় পর পর বিরতি নেওয়া।

  • স্নান করুন

ঠান্ডা জল দিয়ে স্নান করুন। এটি আপনার শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করবে। আপনাকে দীর্ঘ সময়ের জন্য ঠান্ডা এবং সতেজ থাকতে সাহায্য করবে।

  • বাড়ির বাইরে যত সম্ভব না যাওয়া

গ্রীষ্মের মাসগুলিতে আপনি যত সম্ভব বহিরঙ্গন কার্যকলাপ এড়াতে চেষ্টা করুন। কারণ এটি আপনাকে আরও বেশি ক্লান্ত করবে। যদি আপনাকে বাইরে যেতে হয় তবে একটি ছাতা, জল বহন করতে এবং ছায়ায় থাকতে ভুলবেন না। সবচেয়ে ভালো বিকল্প হল সূর্য ডুবে গেলেই বাইরে যাওয়া।

  • টাটকা ফল খান

শুধু গ্রীষ্ম নয়, আপনার উচিত সারা বছরই ফল, শাকসবজি খাওয়া। টাটকা ফল আপনাকে চাঙা থাকতে সাহায্য করবে। এগুলি আপনার শরীরকে ঠান্ডা করতেও সাহায্য করবে। গ্রীষ্মকালে অলসতা কমাতে অবশ্যই গ্রীষ্মকালীন ফলগুলিকে বেছে নিন। সঙ্গেই খাদ্য তালিকায় বিভিন্ন শাক-সবজি যোগ করুন।

Story first published: Wednesday, May 8, 2024, 16:32 [IST]
X
Desktop Bottom Promotion