প্রচণ্ড দাবদহের মধ্যে সুস্থ থাকতে দিনে কত গ্লাস জল খাবেন?

By Bhagysree Sarkar

প্রচণ্ড তাপপ্রবাহে নাজেহাল অবস্থা। বাড়ির বাইরে পা রাখলেই সূর্যের রোদ যেন শরীর-মন ঝলসে দিচ্ছে। শরীর থেকে প্রচুর পরিমাণে বের হচ্ছে ঘাম। এই পরিস্থিতিতে রোদে থেকে ঘেমে ঘরে ঢুকেই অনেকেই ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছেন। অনেকেই আবার সারাদিন এসি ঘরে বসে থেকে জল খেতে ভুলেই যাচ্ছেন। এতে শরীরে জলের ঘাটতিসহ নানা সমস্যা দেখা দেয়। এই গরমে জল পর্যাপ্ত পরিমাণে না খেলে নিজের বিপদ ডেকে আনবেন। এখন প্রশ্ন হল, এই তপ্ত আবহাওয়ায় দিনে কতটা পরিমাণে জল খাওয়া উচিত?

বিশেষজ্ঞরা বলছেন, জলই হল জীবন। তবুও অনেকেই জল খাওয়া করতে চান না। তাঁরা বারবার জল খাওয়া এড়িয়ে যেতে চান। এমনকি গ্রীষ্মেও তাঁদের জল খাওয়ার পরিমাণ অনেকটাই কম থাকে। ফলে জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। ডিহাইড্রেশন থেকে কিডনিতে স্টোন, দেহের তাপমাত্রার ভারসাম্য হারিয়ে ফেলা সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তাই সাবধান হন। জল কম খাওয়া যেমন ঠিক নয় তেমনি অতিরিক্ত জল খাওয়াও শরীরের জন্য ক্ষতিকর। এই গরমে সুস্থ থাকতে দিনে কত গ্লাস জল খাওয়া উচিত, জানেন কি?

ছবি সৌজন্য- pexels

বিশেষজ্ঞদের মতে, সারা বছরই দিনে ৩ লিটার জল খাওয়া প্রয়োজন। তবে গরমের দিনে একটু বেশি জল খাওয়া দরকার। তাই সাধারণত, প্রতিদিন ৩ থেকে ৪ লিটার জল খাওয়া খুবই জরুরি। তবে কিডনি , হার্ট বা লিভারের অসুখ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া জল খাওয়া ঠিক নয়।

তবে দিনে অন্তত ৮ গ্লাস জল খাওয়া উচিত। মূলত, গরমকালে রোদের জন্য় আমাদের ঘাম বেশি হয়। তাই শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে ৮ গ্লাসের বেশি জল খাওয়াই উচিত। এছাড়া যারা প্রতিদিন রোদে বের হচ্ছেন বা দীর্ঘক্ষণ রোদে কাজ করেন, তাদের জলের পাশাপাশি লেবুর শরবত, ডাবের জল, ফলের রস খাওয়া উচিত। তবে বিশেষজ্ঞরা এই গরমে অতিরিক্ত ঠান্ডা জল এড়ানোরও পরামর্শ দিয়েছেন।

পুষ্টিবিদরা বলছে, অত্যধিক ঠান্ডা জল খেলে মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে হজমের সমস্যা, টনসিলের সমস্যা হতে পারে। এছাড়াও থাইরয়েডের সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। ষুধু তাই নয়, এই সমস্ত জটিল রোগের সঙ্গেই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবারের মতো স্বাস্থ্যকর উপাদানগুলিও ক্ষতি হয়।

Story first published: Friday, May 3, 2024, 17:50 [IST]
X
Desktop Bottom Promotion