Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
করোনা ভাইরাস পৃষ্ঠের উপরে কতক্ষণ বেঁচে থাকতে পারে?
৩০ ডিসেম্বর ২০১৯-এর চীনের উহান শহরে করোনা ভাইরাস (COVID-19) প্রাদুর্ভাবের পর, এই ভাইরাসের ভয়ানক সংক্রামক প্রকৃতির কারণে গোটা বিশ্বে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতিমধ্যেই নোভেল করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে, বিশ্বব্যাপী এক লাখেরও বেশি মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং চার হাজারেরও বেশি মানুষ মারা গেছে। নোভেল করোনা ভাইরাস বেড়ে চলার কারণে প্রত্যেকেই ভ্রমণ করা এবং যেখানে সেখানে হাত দেওয়াও এড়িয়ে চলছে। করোনা ভাইরাসটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সংক্রামিত ব্যক্তি যদি কোনও জিনিসে স্পর্শ করে বা তার সংস্পর্শে কোনও সুস্থ ব্যক্তি এলেও এটি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন : কর্মক্ষেত্রে করোনা ভাইরাস থেকে বাঁচবেন কীভাবে? দেখে নিন পদ্ধতিগুলি
গবেষণায় দেখা গেছে যে, ভাইরাসটি তামার উপর চার ঘণ্টা অবধি, কার্ডবোর্ডে ২৪ ঘণ্টা এবং প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলে দু-তিন দিন পর্যন্ত থাকে। তবে, এই গবেষণা এখনও পর্যন্ত অন্যান্য বিজ্ঞানীদের দ্বারা পর্যালোচনা করা হয়নি। জার্নাল অফ হসপিটাল ইনফেকশনে প্রকাশিত অনুরূপ আরেকটি গবেষণা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, হিউম্যান করোনা ভাইরাসগুলি, যেমন - মার্স, সার্স এবং করোনা ভাইরাস বা এন্ডেমিক হিউম্যান করোনা ভাইরাস গ্লাস, প্লাস্টিক বা ধাতুর মতো নির্জীব পৃষ্ঠে বাঁচতে পারে প্রায় নয় দিন পর্যন্ত।
এই ভাইরাসগুলি নিষ্ক্রিয় করা যেতে পারে জীবাণুনাশক দিয়ে, যেগুলি এক মিনিটের মধ্যে ৬২-৭১ শতাংশ ইথানল, ০.৫ শতাংশ হাইড্রোজেন পারক্সাইড বা ০.১ শতাংশ সোডিয়াম হাইপোক্লোরাইট ধারণ করে।
বর্তমানে, করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য কোনও ভ্যাকসিন নেই। সুতরাং, এই রোগটি প্রতিরোধে আমাদের উচিত ঘন ঘন সাবান এবং জল দিয়ে সঠিকভাবে হাত ধোওয়ার মতো কিছু সাধারণ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা। যদি আপনি অসুস্থ হন তবে মাস্ক পরুন এবং যেখানে সেখানে স্পর্শ করা এড়িয়ে চলুন।



Click it and Unblock the Notifications
