Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ঘুমানোর ঠিক কতক্ষণ আগে গ্যাজেট ব্যবহার করবেন না? ভালো ঘুমের সহায়তা করবে এমন টিপস জেনে নিন
আমাদের সামগ্রিক স্বাস্থ্যের জন্য ভালো ঘুম খুবই গুরুত্বপূর্ণ। ভালো ঘুম হলে তবেই শরীর ঠিকঠাক চাঙ্গা হয়। শুধু তাই নয়, রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় এবং আমাদের চিন্তাশক্তিরও উন্নতি হয়। তবে বেশ কিছু কারণে আমাদের ঘুম বিঘ্নিত হতে পারে। এরমধ্যে যেমন ঘরের সঠিক তাপমাত্রা, আরামদায়ক বিছানা ও অন্যান্য আরও কিছু। এগুলি আমাদের ভাল ঘুমের জন্য প্রয়োজনীয়।
একইভাবে বিশেষজ্ঞদের মতে, আপনি যদি ঘুমানোর ৩ থেকে ৪ ঘণ্টা আগে খাবার খান এবং দুপুরের পরে চা-কফির খাওয়া কমিয়ে দেন তবে এটিও ভাল ঘুমে সহায়তা করতে পারে। এছাড়াও আজকের প্রতিবেদনে এমন তিনটি বৈজ্ঞানিক পদ্ধতি সম্বন্ধে জানানো হবে, যা অবলম্বন করেও আপনি আপনার ঘুমের মান উন্নত করতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক-

ছবি সৌজন্য- pexels
১. প্রতিদিন নিয়মিত সময়ে ঘুমান এবং জেগে যান
আমাদের শরীর সার্কাডিয়ান ছন্দে কাজ করে, যা একটি প্রাকৃতিক ২৪-ঘণ্টা চক্র। এটি আলো এবং অন্ধকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিদিন নিয়মিত সময়ে ঘুমানো এবং জেগে ওঠার মাধ্যমে, এই অভ্যন্তরীণ ঘড়িটি নিয়মিত কাজ করে থাকে, যা সঠিক সময়ে ঘুম এবং জেগে উঠতে সহজ করে তোলে।
পরামর্শ: সপ্তাহান্তেও একটি নির্দিষ্ট সময়ে ঘুমান। এতে শরীরের ঘুম-জাগরণ চক্র শক্তিশালী হয়।
২. শ্বাসপ্রশ্বাসের কৌশল গ্রহণ করুন ৪-৭-৮ অনুসারে
বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর আগে শিথিলকরণ কৌশলগুলি অনুশীলন করা শরীরকে সংকেত দেয় যে এটি বিশ্রামের সময়। এরমধ্যে রয়েছে, গভীর শ্বাস, প্রগতিশীল পেশী শিথিলকরণ এবং ৪-৭-৮ শ্বাস-প্রশ্বাসের মতো কৌশলগুলি। এগুলি আমাদের চাপ কমায় এবং মনকে শান্ত রাখে।
পরামর্শ: গভীর ঘুমে সাহায্যের জন্য আপনার ঘুমের রুটিনে ৪-৭-৮ শ্বাস প্রশ্বাসের কৌশল অন্তর্ভুক্ত করুন।
৩. ঘুমানোর এক ঘণ্টা আগে গ্যাজেট বন্ধ করুন
বিশেষজ্ঞরা বছেন, আমদের জীবনের একটি বড় অংশ জুড়ে এই গ্যাজেট থাকায়, সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোন, ট্যাবলেট এবং কম্পিউটারের মতো ডিভাইস থেকে নির্গত নীল আলো মেলাটোনিন হরমোন উৎপাদনে হস্তক্ষেপ করতে পারে। এই হরমোন আমাদের ঘুম নিয়ন্ত্রণ করে। ফলে ঘুমে ব্যঘাত ঘটা অনিবার্য। তাই ঘুমানোর আগে এসব থেকে দূরে থাকুন।
পরামর্শ: ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। যদি সেগুলি ব্যবহার করার প্রয়োজন হয়, তবে নীল আলোর ফিল্টার ব্যবহার করুন।



Click it and Unblock the Notifications