Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
চোখে 'জয় বাংলা' হয়েছে? ঘরোয়া উপায়েই দ্রুত সারবে এই সমস্যা!
বর্ষা আসার সাথে সাথে বিভিন্ন সংক্রমণ এবং রোগেরও আগমন ঘটে। আর্দ্র আবহাওয়া রোগ-ব্যাধির প্রজননক্ষেত্রে পরিণত হয়। এই সময় গলা ব্যথা, সর্দি, কাশি, জ্বর, পেট খারাপ ছাড়াও আর যে অসুখের আশঙ্কা বৃদ্ধি পায়, তা হল 'কনজাংটিভাইটিস'। পশ্চিম বাংলায় যা 'জয় বাংলা' নামেও পরিচিত।
চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা, চুলকানি, ব্যথা, চোখ খচখচ করা, জল পড়া, আলোয় তাকাতে কষ্ট হওয়া, ইত্যাদি কনজাংটিভাইটিসের খুব সাধারণ লক্ষণ। খুবই ছোঁয়াচে চোখের এই রোগ। বাচ্চা থেকে বুড়ো কারুরই নিস্তার মেলে না এ রোগের হাত থেকে।

অনেকেই কনজাংটিভাইটিসকে খুব হালকা ভাবে নেন। কিন্তু ঠিক মতো চিকিৎসা না হলে দীর্ঘদিন ভোগাতে পারে এই রোগ, পাশাপাশি ক্ষতি হতে পারে কর্নিয়ারও। তাই সমস্যার শুরুতেই ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। কিছু ঘরোয়া প্রতিকারও চোখের এই অসুখে বেশ কাজ দেয়। দেখে নিন কনজাংটিভাইটিস থেকে বাঁচতে কী কী ঘরোয়া টোটকা কাজে লাগতে পারে-
মধু
অ্যান্টি-ব্যাকটেরিয়াল সমৃদ্ধ মধু চোখের ইনফেকশনে দারুণ কাজ করে। এক গ্লাস জলে ২ চা চামচ মধু মিশিয়ে নিন। এই জল দিয়ে চোখে ঝাপটা দিন। এতে চোখের ব্যথা-যন্ত্রণা, জ্বালা থেকে স্বস্তি মিলবে।
গোলাপ জল
কনজাঙ্কটিভাইটিসের ক্ষেত্রে গোলাপ জলও খুব উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য। গোলাপ জল চোখ ঠান্ডা রাখে এবং চোখ পরিষ্কার করে। চোখে দুই ফোঁটা গোলাপ জল দিয়ে এক মিনিট চোখ বন্ধ রাখুন। এতে ব্যথা, জ্বালা থেকে কিছুটা স্বস্তি মিলবে।
তুলসী পাতা
অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল সমৃদ্ধ তুলসী চোখের ইনফেকশনে খুব ভালো কাজ করে। চোখের জ্বালা, যন্ত্রণা থেকে মুক্তি দেয়। সারা রাত তুলসী পাতা জলে ভিজিয়ে রাখুন। পর দিন সকালে এই জল চোখ ধোওয়ার জন্য ব্যবহার করুন। পরপর বেশ কয়েক দিন এটি করুন। ফল পাবেন হাতেনাতে!
গ্রিন টি ব্যাগ
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর গ্রিন টি চোখের ফোলাভাব, ব্যথা কমায়। হালকা গরম জলে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে নিয়ে কিছুক্ষণ চোখের উপর রাখুন। এ ছাড়া, ফ্রিজে টি ব্যাগগুলি ঠান্ডা করে নিয়েও চোখের উপর প্রয়োগ করতে পারেন।
নুন জল
চোখে ইনফেকশনের জন্য এই ঘরোয়া প্রতিকারটি খুবই কার্যকর। নুন জলে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা চোখ পরিষ্কার করতে সাহায্য করে। আধা লিটার জল ফুটিয়ে ঠান্ডা করে নিন। এতে ১ চা চামচ লবণ মেশান। এই নোনা জলে তুলো ডুবিয়ে তা দিয়ে চোখ পরিষ্কার করুন। এতে জ্বালা, চুলকানি কমবে।
Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications
