Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
স্তনের নীচে র্যাশের সমস্যায় ভুগছেন? ঘরোয়া উপায়েই এই সমস্যা দূর করুন!
স্তনের নীচে র্যাশ বের হওয়া, চুলকানো, মহিলাদের খুব সাধারণ সমস্যা। বেশিরভাগ মহিলাই কোনও না কোনও সময়ে এর মুখোমুখি হয়েছেন। সঠিক অন্তর্বাস না পরা, অতিরিক্ত ঘাম, রুক্ষ্ম ত্বক, র্যাশের কারণ হতে পারে। মূলত ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের ফলে র্যাশ বের হয়। যেকোনও র্যাশ হলেই চুলকানি হয়, আর বেশি চুলকালে জ্বলতে শুরু করে জায়গাটা। সারাদিন অস্বস্তির মধ্যে কাটে র্যাশ বেরোলে। অথচ এটা এমন একটা সমস্যা, যেটার জন্য চিকিৎসকের কাছেও ছুটে যেতে কেমন যেন লাগে।

আজ এই আর্টিকেলে রইল কিছু ঘরোয়া টোটকা, যেগুলো প্রয়োগ করে মহিলারা স্তনের নীচে র্যাশের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

ব়্যাশ কেন হয়?
১) স্তনের নীচের অংশে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস খুব সহজে বাসা বাঁধে। তার কারণে র্যাশ বের হতে পারে।
২) যদি দেখেন আপনার স্তনের নীচের অংশ খুব চুলকোচ্ছে, স্কিনের রঙ হালকা লাল হয়ে গিয়েছে, তাহলে বুঝতে হবে অ্যালার্জির কারণে এটা হচ্ছে। কোনও খাবার, ওষুধ বা পোকামাকড়ের কামড়ে অ্যালার্জি হতে পারে।
৩) অটোইমিউন কন্ডিশন, যেমন - একজিমা, ইনভার্স সোরিয়াসিস, হাইপারহাইড্রোসিসের কারণে র্যাশ বেরোতে পারে। স্তনের নীচের অংশের পাশাপাশি শরীরের অন্যান্য জায়গাতেও র্যাশ বেরোতে পারে।
৪) স্তন ক্যান্সার হলে এই ধরনের র্যাশ বের হয়। এর কিছু লক্ষণ হল -
ক) স্কিনের রঙ বদলে গিয়ে গোলাপি বা হালকা লাল হয়ে যাওয়া।
খ) পিম্পলের মতো র্যাশ বের হওয়া।
তবে র্যাশ বের হলেই আপনার ক্যান্সার হয়েছে সেটা কিন্তু একেবারেই নয়। প্রথমেই ভয় পাবেন না। ঘরোয়া কিছু উপায়ে র্যাশ সারানোর চেষ্টা করুন।

অ্যালোভেরা
অ্যালোভেরায় থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। যেটা আপনার রুক্ষ্ম ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনে। চুলকানি, জ্বালা রোধ করে অ্যালোভেরা। এর ব্যবহারও খুব সহজ। অ্যালোভেরার পাতা ভেঙে ভিতর থেকে জেলটা বের করুন। দু-তিন ফোঁটা টি ট্রি এসেনসিয়াল তেল মেশান জেলের সঙ্গে। ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

মধু
মধু হল প্রাকৃতিক ময়শ্চেরাইজার। এটা ত্বকের লালচে ভাব, চুলকানি, শুষ্কতা কমায়, এটা ত্বককে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস থেকেও দূরে রাখে। এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ লেবুর রস মেশান। তারপর তুলোয় করে র্যাশের জায়গায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে দু'বার এই প্যাকটা লাগালে ফল পাবেন খুব তাড়াতাড়ি!

রসুন
দু-তিনটি রসুন নিয়ে সরাসরি র্যাশের জায়গায় ভালো করে ঘষুন। গার্লিক এসেনসিয়াল অয়েল তুলোয় নিয়েও লাগাতে পারেন। ৩০-৪০ মিনিট রেখে গরম জলে ধুয়ে ফেললেই হবে। প্রতিদিন রাতে ঘুমোনোর আগে ব্যবহার করুন। রসুনে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। এই ধরনের র্যাশ যেহেতু ব্যাকটেরিয়ার কারণেই বেশি হয়, তাই রসুন ব্যবহার করলে দ্রুত সেরে যাবে।

ওটমিল
ওটমিল শুধু স্বাস্থ্যের পক্ষে উপকারি নয়, ওটমিল আপনার স্তনের নীচের র্যাশের সমস্যাও মেটাবে। দুই টেবিল চামচ ওটমিল গুঁড়ো নিন। তার সঙ্গে দুই টেবিল চামচ দই মিশিয়ে একটা প্যাক তৈরি করুন। শুকিয়ে যাওয়ার পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দিনে একবার এই প্যাকটা লাগালেই ফল পাবেন!

বেকিং সোডা
বেকিং সোডা ত্বকের পিএইচ লেবেল বাড়ায়, যা র্যাশের সমস্যা মেটাবে। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা জল মেশান। মিশ্রণটা র্যাশের জায়গায় লাগান। ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেললেই হবে।

নারকেল তেল
নারকেল তেলে থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। ইস্ট ইনফেকশন থেকে র্যাশ বের হলে নারকেল তেল ব্যবহারে সেরে উঠবে। এক থেকে দুই চা চামচ নারকেল তেল নিন। ভালো করে র্যাশের জায়গায় লাগান। দিনে ১-২ বার নারকেল তেল লাগালে ফল পাবেন হাতেনাতে!
ঘরোয়া এই টোটকাগুলোয় র্যাশের সমস্যা মিটতে পারে। তবে কয়েকদিন পরও যদি র্যাশ না কমে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যান। রোগ ফেলে রাখলে বাড়তে পারে।



Click it and Unblock the Notifications