শৌচালয়ে ১০ মিনিটেরও বেশি সময় কাটান? সাবধান! আক্রান্ত হতে পারেন ভয়ানক রোগে

সকালে ঘুম থেকে উঠে শৌচালয়ে গিয়েছেন। ঘড়ির কাঁটা এদিকে ঘুরেই যাচ্ছে। আধঘণ্টা, ৪৫ মিনিট কেটে গেল ৷ তবুও আপনি বাথরুমের ভিতর বসে নয় নিউজ পেপারে চোখ রাখছেন, নয়তো মোবাইল ঘাঁটছেন।

মোবাইল নিয়ে বাথরুমে যাওয়ার অভ্যাস অনেকেরই আছে। একটি বিশ্বব্যাপী সমীক্ষায়, প্রায় ৭৩ শতাংশ উত্তরদাতা টয়লেটে ফোন ব্যবহার করার কথা স্বীকার করেছেন। ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই সংখ্যাটা অনেক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ১০ মিনিটেরও বেশি সময় ব্যয় করলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

Why You Should Not Spend More Than 10 Minutes on the Toilet

হেমোরয়েডে আক্রান্ত হতে পারেন - মলত্যাগে শৌচাগারে দীর্ঘ সময় বসে থাকলে মলদ্বারের শিরাগুলির উপর চাপ পড়ে। যার ফলে সেগুলি ফুলে গিয়ে জ্বালা, যন্ত্রণা হতে পারে। এর থেকেই হেমোরয়েডে পরিণত হয়। এটি পাইলস বা অর্শরোগ নামেও পরিচিত।

মূত্রনালীর সংক্রমণ (urinary tract infections) হতে পারে - দীর্ঘক্ষণ শৌচালয়ে বসে থাকলে মূত্রনালীতে ব্যাকটেরিয়া জমা হতে পারে, আর সেখান থেকেই সংক্রমণ হয়। তাই ১০ মিনিটের বেশি সময় ধরে টয়লেটে বসে থাকা এড়ান। এ ছাড়া, সংক্রমণ থেকে বাঁচতে নিজেকে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রস্রাব ধরে রাখা এবং সঠিক পরিমাণে জল না পান করলে এই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বাড়ে। তাই সারা দিনে প্রচুর জল পান করুন এবং প্রস্রাব চেপে রাখবেন না। পর্যাপ্ত জল পান শরীর থেকে ব্যাকটেরিয়া অপসারণ করতেও সাহায্য করে।

জল অপচয় এবং দৈনন্দিন রুটিনে ব্যাঘাত - টয়লেটে অনেকক্ষণ সময় কাটালে প্রয়োজনের চেয়ে বেশি জল ব্যবহার হয়, এবং দৈনন্দিন রুটিনে ব্যাঘাত ঘটে। অনেকেরই সকালে উঠে শৌচালয়ের কাজ সারতে এতটাই সময় লাগে যে কাজে বেরোতে দেরি হয়ে যায়। অফিসে যাওয়া, স্কুলে যাওয়ার মতো দৈনন্দিন কাজকর্মে হস্তক্ষেপ হয়।

গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ - টয়লেটে ১০ মিনিটের বেশি সময় ব্যয় করা গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে, যেমন আইবিএস (irritable bowel syndrome) বা ক্রোনস ডিজিজ (Crohn's disease)। আইবিএস বা ক্রোনস-এ আক্রান্ত ব্যক্তিরা অবিরাম ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারেন।

Story first published: Thursday, April 6, 2023, 15:12 [IST]
X
Desktop Bottom Promotion