ইতিমধ্যেই বাংলায় জারি তাপপ্রবাহের সতর্কতা! নিরাপদ থাকার জন্য কী ব্যবস্থা গ্রহণ করবেন, দেখুন

By Bhagysree Sarkar

এপ্রিল পড়তেই গরমে একেবারে নাজেহাল দশা। ইতিমধ্যেই বাংলার সঙ্গেই ওড়িশা, তামিলনাড়ু, কেরল সহ একাধিক জায়গায় তাপপ্রবাহের প্রারম্ভিক সতর্কতা জারি করা হয়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। চরম গরম ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে শহর কলকাতাতেও। বেলা বাড়ার সঙ্গেই বাড়ছে তাপ। এটি আমাদের দৈনন্দিন জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। তাপপ্রবাহ অত্যন্ত বিপজ্জনক হতে পারে, এবং ফলস্বরূপ হিটস্ট্রোকও হতে পারে। আমরা তাপপ্রবাহের প্রভাব থেকে নিরাপদ আছেন কিনা তা নিশ্চিত করতে এখানে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে, যা মেনে চলতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচতে যত সম্ভব এড়িয়ে চলুন দিনের বেলা বাড়ির বাইরে বের হওয়া। যদি কোনও কাজ থাকে তবে তা রাত বা বিকালেই করে নিন। তবে বর্তমান যুগে মানুষ অত্যন্ত ব্যস্ত। সকাল হলেই বের হতে হচ্ছে বাড়ির বাইরে, টাকা উপার্জনের তাগিদে। এমত অবস্থায় অবশ্যই গুরুত্ব সহকারে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষজ্ঞরা এই অবস্থায় কী কী করতে বলেছেন দেখুন-

Heat wave

১. গ্রীষ্মের দিনে সারাদিন নিজেকে হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। এরজন্য আপনি সারাদিন পানীয় জল এবং অন্যান্য ঠাণ্ডা পানীয় পান করতে পারেন।

২. তাপপ্রভাহের মরসুমে বাইরের সঙ্গে জড়িত কার্যকলাপগুলি এড়ানো উচিত। আমাদেরও যতটা সম্ভব বাড়ির ভিতরে থাকার চেষ্টা করা উচিত। এমনকি বাড়ির ভিতরে থাকলেও ব্যবহার করুন পর্দা। যা বাড়িতে গরম হাওয়া বা রোদ ঢুকতে বাধা দেবে।

৩. বাইরে বের হলে সঙ্গে রাখতে হবে যথেষ্ট পানীয় জল, জল ভরা স্প্রে বোতল। অথবা এমন কিছু জিনিস যা আপনাকে ও অপরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।

৪. গ্রীষ্মের আবহাওয়ায় আমাদের ঢিলেঢালা পোশাক বেছে নেওয়া উচিত। হালকা রং এবং বেশিরভাগ সুতির পোশাক পরা উচিত আমাদের। যেগুলি আমাদের হিটস্টোক থেকে বাঁচাতে সাহায্য করতে পারে। তাপপ্রবাহের সময় বাইরে যেতে হলে সানস্ক্রিন অতিঅবশ্যই লাগান। সঙ্গেই শরীরকে সুরক্ষিত রাখতে টুপি বা ছাতা ব্যবহার করতে হবে।

এই কয়েকটি টিপস মেনে চললেই আপনার শরীর ঠাণ্ডা থাকবে এবং আপনি হিটস্টোকের মত রোগের হাত থেকে বাঁচতে পারেন।

Story first published: Wednesday, April 17, 2024, 16:42 [IST]
X
Desktop Bottom Promotion