Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Eye care Tips: দৃষ্টিশক্তি প্রখর করতে চান? রোজ অবশ্যই মেনে চলুন এই ৬ নিয়ম!
Eye Care Tips in Bengali: শরীরের বিভিন্ন দিক নিয়ে খেয়াল রাখলেও, আমরা প্রায়শই চোখের বিষয়ে সে ভাবে গুরুত্ব দিই না! আর এখানেই থেকে যায় ফাঁক! দিনের পর দিন অবহেলা করতে করতেই চোখের বারোটা বাজিয়ে ফেলি আমরা। বয়সজনিত কারণ, ডায়াবেটিস এবং অন্যান্য অসুখের কারণ ছাড়াও অনিয়মিত লাইফস্টাইল এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণেও বহু মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন অকালে।

শরীর সুস্থ রাখতে যেমন শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন ও ভালো খাদ্যাভ্যাস প্রয়োজন। তেমনই চোখ সুস্থ রাখতে বা দৃষ্টিশক্তি উন্নত করার জন্য চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। আমাদের লাইফস্টাইলে বেশ কিছু পরিবর্তন করা দরকার। তাহলেই অকালে দৃষ্টিশক্তি হারানোর মতো ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে না। রোজ কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললেই চোখ থাকবে এক্কেবারে ফিট। জেনে নিন, রোজকার লাইফস্টাইলে কী কী পরিবর্তন নিয়ে আসলে চোখ সুস্থ থাকবে -

স্বাস্থ্যকর খাবার খান
শরীরে ভিটামিন ই, এ এবং ডি সমৃদ্ধ শাকসবজি ও ফলমূল প্রচুর পরিমাণে খান। রোজকার ডায়েটে রাখুন ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বাদাম, বীজ (বিশেষ করে ফ্ল্যাক্সসিড), স্যালমন, ম্যাকেরেল, সার্ডিন, হেরিং এবং টুনা। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান। এছাড়াও, ডিম এবং সাইট্রাস খাবার ডায়েটে রাখুন। সারা দিনে প্রচুর জল পান করুন। রোজ অন্তত ৬ থেকে ৮ গ্লাস জল খেতে হবে।

শরীরচর্চা বা ব্যায়াম
শুধুমাত্র ওজন কমাতে নয়, হার্ট, ফুসফুসকে সুস্থ রাখতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সবসময় অ্যাক্টিভ থাকুন। নিয়মিত শরীরচর্চা করুন। চোখের পেশী শক্তিশালী রাখতে চোখের ব্যায়াম করুন।

ধূমপান এবং অ্যালকোহল বর্জন করুন
ধূমপান, অ্যালকোহল সামগ্রিক স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকারক তা আমরা জানি। এগুলি চোখের জন্যও ভাল নয়। ঘন ঘন ধূমপান এবং মদ্যপান চোখে ছানি হওয়ার ঝুঁকি বাড়ায়। এছাড়াও, রেটিনোপ্যাথি, ম্যাকুলার ডিজেনারেশন এবং অপটিক নিউরোপ্যাথির কারণ হতে পারে।

স্ক্রিন টাইম কমান
যতটা সম্ভব স্ক্রিন টাইম কমিয়ে দিন। প্রতি ২০ মিনিট অন্তর ২০ সেকেন্ড বিরতি নিন এবং ২০ ফুট দূরে তাকান। চোখ সুরক্ষিত রাখতে ব্লুকাট চশমা ব্যবহার করুন।

স্বাস্থ্যকর অভ্যাস
প্রতিদিন কমপক্ষে ৭-৮ ঘণ্টা ভালো করে ঘুমান। রোজ ৩০ মিনিট করে হাঁটুন। শিশুদের দিনে অন্তত এক ঘণ্টা বাইরে খেলতে যেতে দিন।

চোখের যত্নের অভ্যাস
নোংরা হাতে চোখ স্পর্শ করা এবং ঘষা এড়িয়ে চলুন। সূর্যের ক্ষতিকারক UV রশ্মি থেকে চোখকে বাঁচাতে সানগ্লাস পরুন। খেলাধূলা, বাড়ি-ঘর নির্মাণ এবং মেরামতের কাজের সময় প্রতিরক্ষামূলক চশমা ব্যবহার করুন। প্রতি ৬-৮ মাস অন্তর অন্তর চোখের কসমেটিক্স পরিবর্তন করুন। আর, চোখের প্রোডাক্ট কখনই কারুর সঙ্গে শেয়ার করবেন না। যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তারা খুব সতর্ক থাকুন। ঘুমানোর আগে লেন্স খুলে দিন। লেন্স পরে থাকাকালীন চোখে হাত দেবেন না, চোখে জল ব্যবহার করবেন না এবং কোনও এক্সপায়ার সলিউশন ব্যবহার করবেন না।
এছাড়া, সময়মতো ব্লাড সুগার, বিপি এবং থাইরয়েড লেভেল পরীক্ষা করান। চোখের রোগ থেকে বাঁচতে হলে নিয়মিত চক্ষু পরীক্ষা করান। বাচ্চাদের ৩-৪ বছরের মধ্যে প্রথম চক্ষু পরীক্ষা করানো উচিত।



Click it and Unblock the Notifications