Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
ব্রেড ক্রাম্বস ফুরিয়ে গিয়েছে? পকোড়া মুচমুচে করতে ব্যবহার করুন এই ৫ জিনিস!
বিকেল হলেই মনটা কেমন খাই খাই করে ওঠে। চপ, পকোড়া, তেলেভাজার দিকে মন পড়ে থাকে। তবে ভাজাভুজি খাস্তা বা মুচমুচে না হলে একেবারেই ভালো লাগে না। খাবারে মচমচে ভাব আনতে ব্রেড ক্রাম্বস কিংবা বিস্কুটের গুঁড়োই ব্যবহার করা হয়। কিন্তু পকোড়া ভাজার সময়ে যদি দেখেন ব্রেড ক্রাম্বস বাড়ন্ত, তা হলে সত্যিই বিপাকে পড়তে হয়।
ব্রেড ক্রাম্বস ছাড়া চপ, পকোড়া ভাজলে খাবারের কুড়মুড়ে ভাবটা থাকে না। ফলে খেতেও ততটা ভাল লাগে না। তবে চিন্তিত হওয়ার দরকার নেই! ব্রেড ক্রাম্বসের বদলে ব্যবহার করতে পারেন খুবই চেনা কয়েকটি জিনিস।

ওটস
ঘরে ব্রেড ক্রাম্বস না থাকলে ওটস গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। তবে ব্রেড ক্রাম্বস ব্যবহার করলে যে স্বাদ পাবেন, ওটসের ক্ষেত্রে সেটা একটু বদলে যেতে পারে। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং খনিজ রয়েছে। যে কারণে ওটস আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
আমন্ড গুঁড়ো
ব্রেড ক্রাম্বসের আরেকটি দুর্দান্ত বিকল্প আমন্ড গুঁড়ো। এতে গ্লুটেন নেই। ফলে যাঁদের গ্লুটেন সেনসিটিভিটি বা সিলিয়াক রোগ আছে, তাঁরা অনায়াসে খেতে পারেন। এতে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং ফাইবার আছে প্রচুর। বেকিংয়ের ক্ষেত্রেও বেশ উপকারী এটি।
নারকেল আটা
নারকেল আটায় কার্বোহাইড্রেট খুব কম এবং এটিও গ্লুটেন-মুক্ত। এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। বিস্কুটের গুঁড়োর মতো না হলেও ফিশ ফ্রাই, চপ, পকোড়া মুচমুচে করতে নারকেলের আটা কিন্তু কম কাজের নয়।
কুইনোয়া ফ্লেক্স
কুইনোয়াও কিন্তু ব্রেড ক্রাম্বস-এর পরিবর্তে ব্যবহার করতে পারেন। এটি অ্যামিনো অ্যাসিড, প্রোটিন এবং ফাইবারে ভরপুর। গ্লুটেনও নেই কুইনোয়াতে। খাবার মুচমুচে করতে দারুণ উপকারী কুইনোয়া ফ্লেক্স।
ফ্ল্যাক্সসিড গুঁড়ো
ফ্ল্যাক্সসিড গুঁড়ো ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, লিগনান এবং ফাইবারে ভরপুর। যা হার্টের জন্য উপকারী এবং ভালো হজমে সহায়তা করে। ভাজাভুজির স্বাদ বাড়াতে এবং মুচমুচে করতে খুব উপকারী ফ্ল্যাক্সসিড গুঁড়ো।



Click it and Unblock the Notifications